,

রাকিব হত্যায় শরীফ ও তার চাচার মৃত্যুদণ্ড

news-image

খুলনা নগরীর টুটপাড়া কবরখানা মোড়ে শিশু রাকিব হাওলাদারকে (১২) হত্যার দায়ে শরীফ মটরসের মালিক শরীফ ও তার চাচা মিন্টু খানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।রোববার খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে অপর আসামি শরীফের মা বিউটি বেগমকে খালাস দিয়েছে আদালত। খুলনা নগরীর টুটপাড়া কবরখানা মোড়ে গত ৩ আগস্ট কমপ্রেশার মেশিনের পাইপ দিয়ে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে শিশু রাকিবকে হত্যা করা হয়।
 
পুলিশ জানায়, নগরীর টুটপাড়া কবরখানা মোড়ের শরীফ মটরস ছেড়ে অন্য গ্যারেজে কাজ নেয় রাকিব। এতে ক্ষিপ্ত হয়ে শরীফ মটরসের মালিক শরীফ গত ৩ আগস্ট কমপ্রেশার মেশিনের পাইপ দিয়ে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে রাকিবকে হত্যা করে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় শরীফ, তার চাচা মিন্টু খান ও মা বিউটি বেগমকে আটক করে পুলিশ। ঘটনার পরদিন রাকিবের বাবা নুরুল আলম বাদী হয়ে এই ৩ জনের বিরুদ্ধে খুলনা থানায় মামলা করেন। পরে মামলার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহমেদ হত্যাকাণ্ডের মাত্র ২২ দিন পর গত ২৫ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। গত ৫ অক্টোবর মহানগর দায়রা জজ আদালতে মামলার চার্জ গঠন হয়।
 
এরপর গত ১১ অক্টোবর শুরু হওয়া সাক্ষ্য গ্রহণ ২৫ অক্টোবর শেষ হয়। ৪০ জন সাক্ষীর মধ্যে প্রত্যক্ষদর্শী শিশু নাবিলসহ ৩৮ জন সাক্ষ্য দিন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১ নভেম্বর রায় ঘোষণার জন্য ৮ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা