,

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতাকে লক্ষ্য করে গুলি

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও আসন্ন পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় তার সহকর্মী জুয়েল (২৭) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ১টার দিকে শহরের কাজীপাড়ায় হক ভবনের গেটের সামনে এ ঘটনা ঘটে।

জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান  বলেন, রাত ১টার দিকে নিজের বাসার গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন মাহমুদুল হক। এ সময় পশ্চিম পাশের গলি থেকে কয়েক জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার সঙ্গে থাকা সহকর্মী জুয়েলের হাতে লাগে। এতে জুয়েল গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহমুদুল হক বলেন, কাজীপাড়ার একটি রাজনৈতিক প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্য গুলি চালায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনার পর মাহমুদুল হক ভূঁইয়া ফোন করে আমাকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা