,

রংপুরে গুলিতে বাহাই সম্প্রদায়ের নেতা আহত

news-image

রংপুর নগরীর আর কে রোডের আইডিয়াল মোড়ে নিজ বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিন (৫০)। আজ রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।রুহুল আমিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএ)। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত খুব কাছ থেকে রুহুল আমিনকে গুলি করে। একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে বিদ্ধ হয়। এ সময় তাঁর স্ত্রী শামসুন্নাহার রেবাও সঙ্গে ছিলেন। তবে তিনি অক্ষত রয়েছেন।রংপুরের ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, রংপুর মেডিকেলে রুহুল আমিনের অস্ত্রোপচার চলছে। তিনি আরো বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। জড়িত ব্যক্তিদের ধরতে এরই মধ্যে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ শুরু করেছেন। একেশ্বরবাদী ধর্মীয় গোষ্ঠী বাহাই। তাঁদের বিশ্বাস, একজন স্রষ্টা মানুষের উন্নতির জন্য যুগে যুগে বিভিন্ন পয়গম্বর পাঠিয়েছেন। সর্বশেষ পয়গম্বর বাহাউল্লাহ। তাঁর মতে, পৃথিবীর সব ধর্মই এক উৎস থেকে এসেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা