,

সাকিব-মুশফিকের প্রশংসায় চিগুম্বুরা

news-image

ক্রীড়া প্রতিবেদক : প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এল্টন চিগুম্বুরা। লক্ষ্য ছিল, প্রতিপক্ষকে যতটা সম্ভব কম রানের মধ্যে আটকে রাখার। তবে তাঁর লক্ষ্য পূরণ হয়নি। মুশফিকুর রহিমের দুর্দান্ত শতকে বাংলাদেশ ২৭৩ রানের ভালো সংগ্রহ গড়েছে। ম্যাচ শেষে জিম্বাবুয়ে অধিনায়ক নিজেদের ভুলের কথা স্বীকার করে নিয়ে অকুণ্ঠে প্রশংসা করলেন বাংলাদেশের জয়ের দুই নায়ক মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে চিগুম্বুরা বলেন, ‘এই ম্যাচে আমাদের অনেক ভুল ছিল। বোলিংয়ের সময় শেষ দিকে বেশ কিছু বাউন্ডারি দিয়েছি। এর পর ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি। এত ভুল করলে ম্যাচ জেতা যায় না।’
সেঞ্চুরি করা মুশফিক আর পাঁচ উইকেট নেওয়া সাকিবের প্রশংসা করে তিনি বলেন, ‘মুশফিকের অসাধারণ দৃঢ়তায় বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর গড়তে পেরেছে। পরে বল হাতে সাকিব আমাদের ভুগিয়েছে। আমাদের ব্যাটসম্যানরা তাঁর সামনে প্রতিরোধ গড়তে পারেনি।’
পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশাবাদ জানিয়ে জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘এই হারের কথা ভুলে আমরা পরের ম্যাচে ভালো খেলার চেষ্টা করব। আশা করি, দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে সমতা ফেরাতে পারব।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ