বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিস যাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

চলতি মাসের মাঝামাঝিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফরে যেতে পারেন। নেদারল্যান্ডস সফর শেষে শুক্রবার সরকার প্রধান ঢাকায় ফেরার পরপরই তার পরবর্তী প্যারিস সফরের প্রস্তুতি শুরু হয়েছে। সরকারের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা মানবজমিনকে জানিয়েছেন, আগামী ১৬ই নভেম্বর প্যারিসে ইউনেস্কো বৈশ্বিক ‘লিডারস  ফোরাম’ আয়োজন করছে। ওই সম্মেলনে যোগদানের বিষয়ে প্রধানমন্ত্রীর তরফে ইতিবাচক বার্তা মিলেছে। তার গ্রিন সিগন্যালের পরপরই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে।

প্যারিসে বাংলাদেশ মিশন রয়েছে। সেখানকার কর্মকর্তারা কাজ করছেন। তাদের সঙ্গে ঢাকার একটি এডভান্স টিম যুক্ত হবে শিগগিরই। চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রীর আরও দু’টি সফরের সিডিউল রয়েছে। ২৭শে নভেম্বর মাল্টায় কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন এবং ৩০শে নভেম্বর প্যারিসে বিশ্ব জলবাযু সম্মেলন (কপ-২১)-এ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের মাঝামাঝিতে প্রধানমন্ত্রী প্যারিসের লিডারস ফোরামে অংশ নিলে এ মাসের শেষে প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে তার যাওয়ার সম্ভাবনা কমে যাবে। তবে মাল্টা সফরের বিষয়ে এখনও প্রধানমন্ত্রীর দপ্তর ‘ইতিবাচক’ রয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান