বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরস্কার নিয়ে মিথ্যা কথা, বিদ্যার ক্ষোভ! দীপিকাকে নায়িকা করে ছবি পরিচালনায় সোনম কাপুর?

news-image

বলিউডে এখন পুরস্কার নিয়ে সাংঘাতিক গোলমাল! ধর্মীয় অসহিষ্ণুতার প্রশ্নে কেউ ফিরিয়ে দিচ্ছেন সরকারের দেওয়া পুরস্কার, কেউ বা আঁকড়ে ধরে থাকছেন বুকের কাছে! আর, এসবের মাঝেই সাংঘাতিক রটনার শিকার হলেন বিদ্যা বালান! টুইটারের মাধ্যমে দিকে দিকে রটে গেল, পুরস্কার নিয়ে তাঁর তির্যক মিথ্যা মন্তব্য!

সেই টুইটে বিদ্যার মুখে বসিয়ে দেওয়া হয়েছে বিস্ফোরক এক বক্তব্য। বলিউডের শিল্পীদের পুরস্কার ফিরিয়ে দেওয়া নিয়ে ব্যঙ্গ করেছেন নায়িকা সেখানে। বলছেন, 'যাঁরা পুরস্কার কিনেছেন, তাঁরা ফিরিয়ে দিচ্ছেন। আর, যাঁরা পুরস্কারটা অর্জন করেছেন মেধার গুণে, তাঁদের সেই দায়ও নেই! আমি পুরস্কার পেয়েছি আমার প্রতিভা আর পরিশ্রমের যুগলবন্দিতে। অতএব, সেটা ফিরিয়ে দেওয়ার প্রশ্নই উঠছে না!'
সত্যি বলতে কী, পুরস্কার-সংক্রান্ত এই বিতর্কের মাঝে বিদ্যা মুখ বুজেই ছিলেন! কিন্তু, এবার মুখ খুলতে বাধ্য হলেন! আর, মিথ্যার হাত থেকে অব্যাহতির জন্য সাহায্য নিলেন সেই টুইটারেরই! লিখলেন, “এই সব কথা আমার মুখে বসানো হয়েছে! আমি কোনও দিনই এগুলো বলিনি! ধিক্কার তাদের, যারা এভাবে মিথ্যার আশ্রয় নেয়!'
সত্যিই তো, কেনই বা খামোখা মিথ্যা কথা সহ্য করতে যাবেন নায়িকা! এমনিতেই তো অপ্রিয় সত্যি বলার জন্য বিতর্ক তাঁকে নিয়ে লেগেই থাকে! কাজেই, আবার নতুন করে বদনাম কুড়াতে যাওয়ার কি দরকার তাঁর!

 


দীপিকাকে নায়িকা করে ছবি পরিচালনায় সোনম কাপুর?
 

 
অন্যের ছবিতে তিনিই যে নায়িকা, তাতে আর নতুন কথা কী! কিন্তু, সোনম কাপুর যদি ছবি পরিচালনায় হাত দেন, তাঁর ছবিতে নায়িকার চরিত্রে তিনি কাকে নেবেন? দীপিকা পাড়ুকোনকে? এই প্রশ্নের উত্তর পেতেই এখন দিশাহারা বলিউড! গুজবটা সত্যি না মিথ্যে, সে খবর দেওয়ার আগে একটা বিষয় পরিস্কার করে নেওয়া উচিত হবে! সত্যিই কি ছবি পরিচালনায় নামছেন এবার সোনম?


অভিনয় করার চেয়ে ছবি পরিচালনা করতেই যে তিনি বেশি পছন্দ করেন, সে কথাটা অনেক দিন ধরেই বলে আসছেন নায়িকা। এও বলেছেন যে, তাঁর পরিচালিত প্রথম ছবিতে একটা প্রেমের গল্পই দেখা যাবে। ছবি বানানো নিয়ে পড়াশোনাও করেছেন তিনি। দীর্ঘ দিন ধরে সঞ্জয় লীলা বনশালীর সহযোগী পরিচালক হিসেবেও কাজ করেছেন। তবে আর অসুবিধে কোথায়?dik-kap


অসুবিধে একটাই! বেশ কয়েকটা চিত্রনাট্যের মধ্যে প্রথমে কোনটা নিয়ে ছবি বানাবেন, সেটা সোনম এখনও ঠিক করে উঠতে পারেননি! তা ছাড়া, এখনই ছবি পরিচালনায় হাত দিতে চাইছেনও না নায়িকা! আর একটু সময় নিয়ে গুছিয়ে নামতে চাইছেন ময়দানে!
আর দীপিকা? এটাও তাহলে গুজবই? একেবারেই তাই! নিজেই বলছেন সোনম সে কথা! “দীপিকা আমার খুবই পছন্দের অভিনেত্রী। আমি নিজেও অভিনয়ের অনেক খুঁটিনাটি ওর কাজ দেখে শিখি! তবে, আমার প্রথম ছবিতে ওকে নেব না”, হাসতে হাসতে কবুল করছেন নায়িকা!

সূত্র: আনন্দবাজার

– See more at: http://www.kalerkantho.com/online/entertainment/2015/11/08/288215#sthash.frMla16P.dpuf

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান