বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে চার পাকিস্তানিসহ সাত জেএমবি গ্রেপ্তার

news-image

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে চার পাকিস্তানি নাগরিকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে মো. ইকবাল, মো. খলিলুর রহমান, মো. শাকিল ও মো. ইদ্রিস আলী পাকিস্তানি নাগরিক। আর মো. বাবুল খান, মো. ফরমান ও মো. শহিদ বাংলাদেশি। অভিযানে চারটি পাকিস্তানি ও তিনটি বাংলাদেশি পাসপোর্ট, সাতটি মোবাইল ফোনসেট ও ২৬ হাজার ৮৪১ পাকিস্তানি রুপি উদ্ধার করা হয়। ডিবির দাবি, গ্রেপ্তারকৃতরা জেএমবির সক্রিয় সদস্য, তবে তাদের কী অবস্থায় কোন স্থান থেকে আটক করা হয়েছে, তা জানায়নি। গতকাল শনিবার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশ আরো জানায়, তারা দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পাঁয়তারা করছিল। জাল মুদ্রা ব্যবসার সঙ্গেও জড়িত চক্রটি। তাদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।


বিমানবন্দরের একাধিক সূত্র জানায়, মাসখানেক আগে পাকিস্তানের একটি এয়ারলাইনসে করে ওই দেশের চার নাগরিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। ওই সময়ই তাদের গ্রেপ্তার করা হয়। তারা নিয়মিত বাংলাদেশে আসা-যাওয়া করত। ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দাবি করেন, গত শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর থানা এলাকায় গোয়েন্দা পুলিশের (উত্তর) একটি দল অভিযান চালিয়ে জেএমবির সাত সদস্যকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাকিস্তানিরা জানিয়েছে, তারা বৈধ পাসপোর্ট নিয়ে বাংলাদেশে একাধিকবার যাতায়াত করেছে। সাধারণত পর্যটক হিসেবে কেউ এতবার আসা-যাওয়া করে না। জেএমবি সদস্যরা জানিয়েছে, তারা রক্তপাতের মাধ্যমে পরিবর্তন চায়। নাশকতার জন্য তহবিল সংগ্রহে তারা জাল মুদ্রার কারবারে জড়িত ছিল।


মনিরুল ইসলাম আরো বলেন, তারা কোথায় প্রশিক্ষণ দিত, কারা অর্থ সরবরাহ করত, কোনো রাজনৈতিক ব্যক্তি এর সঙ্গে জড়িত কি না- সব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। জেএমবির বর্তমান প্রধান সাইদুর রহমান জেলে থাকায় এরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে যায়। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তারকৃতরা তেমনই একটি গ্রুপের সদস্য। এদের সঙ্গে আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে কি না- প্রশ্ন করা হলে মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো তথ্যপ্রমাণ তাঁরা পাননি।

তিনি দাবি করেন, ‘ব্যক্তিগতভাবে কোনো কোনো জেএমবি সদস্য দেশের বাইরে প্রশিক্ষণ নেয় এবং সেখান থেকে বিস্ফোরক সংগ্রহ করে। আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ। তবে তারা উগ্রবাদী পছন্দ করে না।’ সংবাদ সম্মেলন শেষে গ্রেপ্তারকৃতদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চান ডিবির পরিদর্শক মাইনুল ইসলাম। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান