,

শত রানে তামিমের বিদায়

news-image

দলীয় শত রানে বিদায় নিল বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ২৪ তম ওভারে সিকান্দার রেজার বলে ক্যাচ আউট হন তিনি। জিম্বাবুয়ের কাছে টসে হেরে ব্যাটিংয়ে নেমে তাউরাই মুজারাবানি ও লুক জংউই-এর কাছে প্রথমেই হোঁচট খায় বাংলাদেশ। নবম ওভারে মাত্র ৩০ রানে ওপেনার লিটন দাস ও মাহমুদুল্লাহকে সাজঘরে ফেরায় এই দুই জিম্বাবুয়ের বোলার। এরপর ইনিংস মেরামতের চেষ্টা করেন তামিম-মুশফিক জুটি। কিন্তু তামিমের বিদায়ে আবারো বিপর্যয়ের শঙ্কায় বাংলাদেশ।
 
ম্যাচের দ্বিতীয় ওভারের শেষ বলে ব্যক্তিগত শূন্য রানে ক্যাচ দিয়ে প্যাভিলনে ফিরে যান লিটন দাস। এরপর তামিম ও মাহমুদুল্লাহ কিছুটা সামলে উঠলেও ৮.৩ ওভারে মাত্র ৯ রান করে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ। পানিয়াঙ্গারার দুর্দান্ত একটি ইনসুইংয়ে বোল্ড হন তিনি। এরপর ভেঙে যাওয়া বাংলাদেশের ইনিংস মেরামতে লেগে যায় তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। মুশফিক ৪৩ (৪৬) রান নিয়ে মাঠে আছেন। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০০ রান।
 
এর আগে শনিবার দুপুরে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয় দুপুর ১টায়। 
সর্বশেষ সফরে জিম্বাবুয়ে ৫-০ ব্যবধানে সিরিজ হেরেছিল স্বাগতিক বাংলাদেশের কাছে। তাই এবারের সিরিজে ভিন্ন একটি দলকে তারা স্বাগতিকদের সামনে উপস্থাপন করবেন বলে মন্তব্য করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুমবুরা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা