,

যুক্তরাষ্ট্রের হোটেলে পুতিনের সাবেক সহকারীর লাশ

news-image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক সহকারী মিখাইল লেসিনের (৫৭) মৃতদেহ পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের একটি হোটেলে। তিনি রাশিয়ার সাবেক তথ্যমন্ত্রী ও শক্তিশালী গ্যাজপ্রম মিডিয়া হোল্ডিং গ্রুপের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাশিয়ার গণমাধ্যম রিয়া নভোস্তি ও টাস সংবাদ সংস্থা লেসিনের পরিবারের বরাত দিয়ে জানিয়েছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, দুপোন্ট সার্কেল হোটেলে মি. লেসিনের মরদেহ পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের পুলিশ তার মৃত্যুর তদন্ত করছে। বিবিসির খবরে বলা হয়, দীর্ঘদিন ধরে লেসিননে রাশিয়ার মিডিয়া বাজারে অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। লেসিনের মৃত্যুতে শোক জানিয়ে দেশটির আধুন মিডিয়া গঠনে তার কৃতিত্বের প্রশংসা করেন প্রেসিডেন্ট পুতিন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা