,

কাল চূড়ান্ত হচ্ছে মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী

news-image

আগামীকাল রোববার চূড়ান্ত হচ্ছে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের উপনির্বাচনে কে হচ্ছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী। ওই দিন সন্ধ্যায় সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেয়ার কথা রয়েছে দলীয় সভানেত্রী শেখ হাসিনার। এর পরই চূড়ান্ত করা হবে দলীয় প্রার্থী।

ওদিকে গতকাল পর্যন্ত আওয়ামী লীগ দলীয় ১০ জন সম্ভাব্য প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল (সন্ধ্যা সাতটা পর্যন্ত) ঢাকায় মনোনয়নপত্র সংগ্রহ করার পর সংশ্লিষ্ট একটি সূত্র ও দলীয় মনোনয়নপত্র সংগ্রহকারীদের সঙ্গে আলোচনা করে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মৌলভীবাজার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, প্রয়াত সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন, সৈয়দ বজলুল করিম, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহোদ্দোজা ভেলাই, সাবেক ছাত্রনেতা আবদুল মালিক তরফদার সুয়েব, আহাদ চৌধুরী, এমএ রহিম শহীদ সিআইপি, পীযুষ কান্তি দেব প্রান্ত ও সৈয়দ মোফাচ্ছিল আলী প্রমুখ।  


গতকাল সন্ধ্যায় মুঠোফোনে কথা হয় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ও মিছবাহোদ্দোজা ভেলাই এর সঙ্গে। নিশ্চিত করেছেন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করার কথা। সম্ভাব্য প্রার্থীরা জানিয়েছেন দল নেত্রীর সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচনে কে দলীয় মনোনয়ন পাবেন এবং কে এই আসনের এমপি হবেন। উল্লেখ্য, মৌলভীবাজারের জনপ্রিয় রাজনীতিবিদ সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী গত ১৪ই সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে আসনটি শূন্য হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা