,

সরকারের উচিত একটি গ্রহণযোগ্য নির্বাচন দেয়া

news-image

দেশের সার্বিক অবস্থা অনিশ্চিত পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেছেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী।  তিনি বলেছেন, ব্লগার, প্রকাশক, পুলিশ হত্যা বিচ্ছন্ন কোন ঘটনা নয়। একটির সঙ্গে আরেকটির যোগসূত্র রয়েছে। এসব ঘটনার মধ্য দিয়ে একটি গোষ্ঠী সরকারকে ম্যাসেজ দিতে চাইছে। দেশে গণতন্ত্র না থাকার কারণে বিপুলসংখ্যক জনগণ রাজনীতির বাইরে রয়েছে। তাদের ওপর নিপীড়ন-জুলুম করা হচ্ছে। এতে করে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে।

যে দেশে সকলের সমান অংশগ্রহণের জায়গা থাকে না সে দেশে চরমপন্থার জন্ম হবেই। এখন এসব ঘটনা অভ্যন্তরীণ সংগঠনগুলো থেকে ঘটানো হলেও দেশ এভাবে চলতে থাকলে আগামীতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোও তাদের তৎপরতা শুরু করবে। সরকার নিপীড়ন বা গুলি চালিয়ে এসব তৎপরতা বন্ধ করতে পারবে না বলেও উল্লেখ করেন অধ্যাপক দিলারা চৌধুরী। তিনি বলেন, পুলিশকে মুক্তহস্তে গুলি করার ক্ষমতা দেয়ায় জনমনে আশঙ্কা তৈরি হয়েছে।

আমাদের দেশের পুলিশ বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। এদেশের পুলিশ তাদের পেশাদারিত্ব সঠিকভাবে পালন করে না। আত্মরক্ষায় গুলি করতেই পারে পুলিশ। তবে অবশ্যই তার জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে তাদের। জবাবদিহি নিশ্চিত করতে না পারলে মুক্তহস্তে গুলি করার ক্ষমতার অপব্যবহার করবে পুলিশ। বর্তমান রাজনৈতিক সংকট কাটাতে হলে সকল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের বিকল্প নেই। তাই সরকারের উচিত সকল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন দেয়া।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা