,

ব্যাটিংয়ে নামবে টাইগাররা

news-image

মিরপুর থেকে: নিরাপত্তাজনিত অশুভ শঙ্কাকে দূর করে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ এবং সফরকারী জিম্বাবুয়ে। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা।

চার মাস পর আবার হোম সিরিজ খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা বধের পর বাংলাদেশের সামনে এবার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ে। দুই দলের মোট ১৪ সিরিজে পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। বাংলাদেশ জিতেছে ৮টি সিরিজে আর জিম্বাবুয়ে জিতেছে ৬টি সিরিজে। ২০১৪ সালে বাংলাদেশ ছিল পরাজয়ের বৃত্তে বন্দী। তবে, বিশ্বকাপের আগে এই জিম্বাবুয়ের বিপক্ষেই শেষ প্রস্তুতি হিসেবে নিজেদের মাটিতে নেমেছিল মাশরাফি বাহিনী।

গতবার বাংলাদেশ সফরে টাইগারদের বিপক্ষে সব আন্তর্জাতিক ম্যাচ হেরেছিল জিম্বাবুয়ে। প্রস্তুতি ম্যাচেও জিততে পারেনি তারা। একটি ম্যাচ ড্র করেছিল অতিথিরা; হেরেছিল অন্যটিতে। সর্বশেষ সাক্ষাতে গত বছর বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে ৫-০, টেস্টে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে ফেরে জিম্বাবুয়ে। সিরিজ জয়ের অভিজ্ঞতাও নেই জিম্বাবুয়ের বর্তমান দলটির কারোরই। আর দেশের মাটিতে ২০০৪ সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে কোনো সিরিজ হারেনি বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে বাংলাদেশের সাফল্য রেখা যতটা উপরে ততটা তলানিতে সফরকারীরা। চলতি বছরের শেষ সিরিজে টাইগাররা চায় অতিথিদের হারিয়ে সিরিজটি নিজেদের করে রাখতে। এ বছর ১৫ ওয়ানডের ১০টিতেই জিতেছে বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ে চলতি বছর ২৬টি ওয়ানডেতে জয়ের দেখা পেয়েছে মাত্র ৭টিতে।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস/সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও কামরুল ইসলাম রাব্বি/আল আমিন।
 
জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা, ক্রেইগ আরভিন, টেন্ডাই চিসারো, গ্রায়েম ক্রেমার, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, লুক জঙ্গো, ওয়েলিংটন মাসাকাদজা/টিনাশে পানিয়াঙ্গারা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ