,

মাধবপুরে ডাকাতের হামলায় ব্রাহ্মাণবাড়িয়ার পুলিশ-সাংবাদিক আহত

news-image

নিজস্ব প্রতিবেদকহবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর এলাকায় ডাকাতের হামলায় ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. বায়েজিদ ও এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো চিফ পীযূষ কান্তি আচার্য আহত হয়েছেন।

শুক্রবার রাত ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকা থেকে মাধবপুর হয়ে ফেরার পথে স্থানীয় আদাউর বেইলি সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

হবিগঞ্জের মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের এ সংবাদ জানিয়েছেন।

মাধবপুর থানার ওসি মো. মনির হোসেন জানান, মাইক্রোবাসযোগে যাওয়ার পথে তারা ডাকাতের কবলে পড়েন। ডাকাত দল তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে যান ওসি।

নাসিরনগর থানার ওসি মো. আব্দুল কাদের বলেন, ট্রাফিক পুলিশের সার্জেন্ট বায়েজিদ ও সাংবাদিক পীযূষ কান্তি ডাকাতের কবলে পড়েছে বলে শুনেছি। ঘটনাস্থল হবিগঞ্জের মাধবপুরে হওয়ায় সেখানকার ওসি ঘটনাস্থলে গেছেন।

তবে হামলার শিকার পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে