,

দীপন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদকপ্রকাশক দীপন হত্যা এবং প্রকাশক ও ব্লগার টুটুলসহ তিন জনের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।আজ শুক্রবার ১২টার দিকে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আবদুন নূরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।


পরে সেখানে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি কবি জয়দুল হোসেন, সিপিবি’র সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট কাজী মাসুদ।


সমাবেশে বক্তারা প্রকাশক, ব্লগার ও লেখকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ