,

ইতিহাস গড়ল বেলজিয়াম, বাংলাদেশের উন্নতি দুইধাপ

news-image

 ইতিহাসই গড়ল বেলজিয়াম। আর্জেন্টিনাকে হটিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেছে ইউরোপের দেশটি। এদিকে, র‌্যাঙ্কিংয়ে দুইধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। লাল-সবুজের জার্সিধারীরা ১৮২ থেকে উঠে এসেছে ১৮০তম স্থানে।
বৃহস্পতিবার ফুটবলখেলুড়ে দেশগুলোর নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে ১৪৪০ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থান দখল করেছে বেলজিয়াম। আর এতদিন এক নম্বর স্থান দখলে রাখা আর্জেন্টিনাকে নেমে যেতে হয়েছে তিন নম্বরে। দ্বিতীয় স্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
চতুর্থ থেকে দশম স্থানপর্যন্ত রয়েছে যথাক্রমে পর্তুগাল (আগের স্থানে), চিলি (চারধাপ উন্নতি), স্পেন (আগের স্থানে), কলম্বিয়া (দুইধাপ অবনতি), ব্রাজিল (একধাপ অবনতি), ইংল্যান্ড (একধাপ উন্নতি) ও অস্ট্রিয়া (একধাপ উন্নতি)।
এদিকে, দুইধাপ উন্নতি ঘটা বাংলাদেশের পয়েন্ট ৮০। আগের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট ছিল ৭৭।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা