,

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকের অর্ধ লক্ষাধিক টাকা ছিনতাই

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া শহরে দিনে-দুপুরে পিস্তল ঠেকিয়ে দুই কৃষকের অর্ধ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীরা ওই দুই কৃষককে পিটিয়ে আহত করেছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শহরের মেড্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার কৃষক গণি মিয়া ও কাজিম উদ্দিন সরাইল উপজেলার চুন্টা গ্রামের বাসিন্দা।কৃষক গণি মিয়া জানান, ধানের বীজ কিনতে কৃষক কাজিম উদ্দিনকে সঙ্গে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মেড্ডা বক্ষব্যাধি হাসপাতালের সামনের রাস্তায় ৫/৬ যুবক অটোরিকশার গতিরোধ করে চিপা গলিতে নিয়ে পিস্তল ঠেকিয়ে তার কাছে থাকা ৪৫ হাজার ও কাজিম উদ্দিনের কাছে থাকা আট হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীরা তাদের মারধর করে।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, এ ব্যাপারে ওই দুই কৃষকের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা