,

ট্রেনের ছাদে উঠে সেলফি, স্কুলছাত্রের মৃত্যু

news-image

ট্রেনের ওপর উঠে মোবাইলে সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ভারতের মুম্বাইয়ের ১৪ বছরের এক স্কুলছাত্রের। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে সেন্ট্রাল রেলওয়ের নেহেরু ষ্টেশন ইয়ার্ডের কাছে। মৃত ছাত্র সাহিল সি.এশওয়ার্কার হঠাত্ই এক মালগাড়ির ওপর চড়ে বসে। তারপর তার মাথায় উঠে যায় সেলফি তুলতে। সেই সময়ই অসাবধানতাবশত পঁচিশ হাজার ভোল্টের ওভারহেড তারের কাছে চলে যায় সে। এরপরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ছাত্রের প্রায় আশি শতাংশ পুড়ে যায়।


তাকে রাজাওয়াদি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ দুর্ঘটনাবশত মৃত্যুর মামলা দায়ের করেছে।
সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স হাইস্কুলের ক্লাস নাইনের ছাত্র ছিল সাহিল। ঘটনার দুদিন আগেই তার বাবা তাকে একটি নতুন মোবাইলের সেট উপহার দেন। বন্ধুদের সঙ্গে মঙ্গলবার সন্ধেবেলা ছবি তুলতে মশগুল ছিল সে। অতিরিক্ত সাহসী হয়ে সাহিল উঠে বসে মালগাড়ির মাথায়। তারপর সেখানে দাঁড়িয়েই না না ভঙ্গিতে সেলফি তুলতে ব্যস্ত ছিল। সেইসময়ই ঘটে যায় দুর্ঘটনাটি। এভাবে বিপজ্জনকভাবে সেলফি তুলতে গিয়ে এই প্রথম মৃত্যু হল না। এরআগে, এইবছর জানুয়ারিতেই এমনই দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল ১৬ বছরের এক কলেজ ছাত্র। গনেশ কুমকুমবতী এরকমই ট্রেনের ওপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পঁচিশ হাজার ভোল্টের ওভারহেড তারের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ হারায়। – সূত্র : এবিপি

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের