,

মহিষ বলিদান বন্ধে সেনাবাহিনীকে নির্দেশ দিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়

news-image

মহিষ বলিদান বন্ধ করতে ভারতের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে করে বহু বছর ধরে চলে আসা সেনাবাহিনীর একটি ঐতিহ্য বন্ধ হয়ে যেতে পারে। প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক সেনাবাহিনীর কাছে পাঠানো এক নির্দেশনায় কোনো ইউনিটই যাতে মহিষ বলি না দেয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া সেনাবাহিনীকে এ-ও মনে করিয়ে দেয়া হয়েছে পশু বলিদান ভারতের আইনে নিষিদ্ধ। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। দুসেহরা উপলক্ষে মদ্দা মহিষ জবাই করা হয় ভারতের কিছু সেনা ইউনিটে। মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, এবার তা বন্ধ করতে নির্দেশনা জারি করা হয়েছে। ওই সূত্র জানায়, কোনো সন্দেহ নেই, এই চর্চা বহুদিন ধরে চলে আসছে। কিন্তু এটি ভারতীয় আইন বিরোধী। প্রসঙ্গত, ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই পশু হত্যা বিশেষ করে গরু হত্যা আইন করে নিষিদ্ধ করার তোরজোড় চলছে। এছাড়া এ নিয়ে অতিরিক্ত মাত্রার বাড়াবাড়ি করে আসছে বিজেপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। এ নিয়ে অনেক অনাকাঙ্খিত ঘটনায় হতাহত হয়েছে অনেক মুসলমান, নষ্ট হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। এরই মাঝে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীকে মহিষ বলিদান বন্ধ করতে নির্দেশ দিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে