বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেশে হাসিনা ছাড়া কারও নিরাপত্তা নেই’

news-image

দেশে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কারও নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের শরিক জাগপা সভাপতি শফিউল আলম প্রধান। তিনি বলেছেন, সমগ্র জাতি নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকার বিরোধী দলকে ধ্বংস করতে গিয়ে নিজেই ধ্বংসের দিকে চলে যাচ্ছে। প্রকৃতির নিয়মইে এই ফ্যাসীবাদী সরকারের পতন অনিবার্য। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে কমরেড নুরুল হক চৌধুরী মেহেদী  স্মরণে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শফিউল আলম প্রধান বলেন, সরকার বিরোধী রাজনীতির কণ্ঠরোধ করতে গিয়ে বিদেশীদের কাছে নিজের দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে প্রমাণ করার আত্মঘাতী খেলা খেলতে গিয়ে নিজেই বিপদে ঠেলে দিয়েছে জাতিকে। সরকারের অপরাজনীতির কারণে জাতীয় সংহতি বিনষ্ট করেছে। ধর্মে-ধর্মে সংঘাত সৃষ্টি করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে।

সরকারের এই চক্রান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে ন্যাপ সভাপতি জেবেল রহমান গাণি বলেন, দেশ এখন দুঃসময় পার করছে। সংসদে কার্যত কোন বিরোধী দল নেই। বিদেশী নাগরিক, ব্লগাররা হত্যা হচ্ছে। দেশের মানুষের কোন নিরাপত্তা নেই। এই মুহূর্তে গণতান্ত্রিক আন্দোলনে কমরেড মেহেদীর মতো নেতা প্রয়োজন। তিনি বলেন, বর্তমান সরকারের ব্যর্থতা দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। দেশে কোন অঘটন ঘটলে তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় না এনে সরকার ঘটনাগুলোকে বিরোধী দলের ওপর চাপিয়ে দিয়ে অপরাজনীতি করছে।

সরকার বিরোদী দল দমনে অপরাজনীতি না করে যদি এ দায়িত্ব সঠিকভাবে পালন করতো তাহলে দেশে হত্যা ও সন্ত্রাসের কোন ঘটনাই ঘটতো না। আলোচনা সভায় এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, জাতীয় পার্টি যুগ্ম মহাসচিব এএসএম শামিম  প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান