সুস্থ দাম্পত্যের স্মার্ট কৌশল
সুস্থ দাম্পত্যের স্মার্ট কৌশলপ্রথম দেখায় ভালোলাগা, তারপর ভালোবাসা। সেই ভালোবাসাটা এক সময় পরিণতি পায় বিয়ের মাধ্যমে। সেটা নিজের ইচ্ছে কিংবা পারিবারিকভাবেই হতে পারে। যাই হোক না কেন, বিয়ের পর থেকেই শুরু হয় জীবনের নতুন পথচলা, দুজনের একসঙ্গে পথ চলার অঙ্গীকার। কিন্তু চলার পথে প্রত্যেক দম্পতিরই নানা বাধার সম্মুখীন হতে হয়। যে কোন বয়সে বিশেষ করে সন্তান লালন-পালন থেকে শুরু করে বৃদ্ধ বয়সে অসুখ-বিসুখসহ নানা সমস্যা মোকাবেলা করতে হয়। কাজেই আগে থেকেই সচেতন না হলে এ সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এক্ষেত্রে সুস্থ দম্পতিরা এমন কিছু স্মার্ট কৌশল অবলম্বন করেন যাতে ভবিষ্যতে তাদের সুখে থাকার বিষয়টি নিশ্চিত হয়।
জেনে নিন সুস্থ দাম্পত্যের স্মার্ট কিছু কৌশল
শরীরের যত্ন নিন
বিয়ের পর অনেকেই শরীরের যত্ন নেওয়া একেবারেই ছেড়ে নেন। এটা ঠিক নয়। স্মার্ট নারীরা এক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছেন। তারা বিয়ের পরও শরীরের যত্ন নিয়ে নিজেকে আরও বেশি আকর্ষিত করে তোলেন। ২০০৭ সালে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, বিয়ের পর যে কারো স্থুলতা শতকরা ৩৭ ভাগ বেড়ে যায়। এই স্থুলতা যদি না কমানো হয় তাহলে হার্ট অ্যাটাক ও ডায়াবেটিসের মতো নানা সমস্যার সৃষ্টি হতে পারে। কাজেই সুস্থ দাম্পত্যের মূলমন্ত্রই হলো শরীরের দিকে নজর দেওয়া।
আর্থিক পরিকল্পনা করুন
যে কোন সম্পর্ক ভাঙ্গার মূলেই রয়েছে অর্থ। এই অর্থই যেমন একটা সম্পর্ক গড়তে পারে, তেমনি এর জন্যই একটা সম্পর্ক নিমেষেই ভাঙতেও পারে। এর কারণেই কেবল দাম্পত্যে ঝগড়া লেগে থাকে। কাজেই সুস্থ দাম্পত্য নিশ্চিত করতে শুরু থেকেই একটা আর্থিক পরিকল্পনা তৈরি করুন। উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি অধ্যাপক কেন রবিনস বলেন, অর্থই কেবল যে কোন সমস্যা দ্রুত সমাধান করতে পারে।
পরিবার ঠিক করুন
সংসার শুরু করার সঙ্গে সঙ্গেই সুস্থ দম্পতিরা পরিবারের পরিকল্পনা করে থাকেন। কত বছর পর তারা সন্তান নিবেন এবং কিভাবে তাদের মানুষ করবেন প্রভৃতি নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করেন। এ প্রসঙ্গে ডা. রবিন বলেন, সংসারের প্রতিটি কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করলেই সুস্থ দাম্পত্য নিশ্চিত করা সম্ভব হয়।
সেক্সকে প্রাধান্য দিন
সুস্থ দাম্পত্যের জন্য কাজকে নয়, সেক্সকে প্রাধান্য দিন। বাল্টিমোরের জন হপকিন্স স্কুল অব মেডিসিনের একজন ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ অ্যান্ডু গোল্ডস্টেইন বলেন, নিয়মিত সেক্স করাটা দায়িত্বের মধ্যে পড়ে। প্রত্যেক দম্পতি বছরে ৫৮ বার সেক্স করে থাকেন। সাম্প্রতিক আট বছরের এক গবেষণায় দেখা গেছে, প্রথম সন্তান জন্মের পর শতকরা ৯০ ভাগ দম্পতিরই সেক্সে সন্তুষ্টি কমে আসে। তবে সপ্তাহে কিংবা বছরে পাঁচবার যেটাই হোক না কেন তারা সুখী হয়ে ওঠেন।
নমনীয় হয়ে উঠুন
বিয়ের পর গৃহস্থালী থেকে শুরু করে সব কাজেই একে অপরকে সহযোগিতা করুন। এতে সম্পর্কটা আরও মধুর হয়। সম্প্রতি সরকারি এক গবেষণায় দেখা গেছে, চাকুরীজীবী কিংবা চাকুরীহীন পুরুষদের চেয়ে চাকুরিজীবী নারীরা সন্তানের যত্ন নেওয়া এবং গৃহস্থালী কাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকেন। কাজেই সুস্থ দাম্পত্য নিশ্চিত করতে চাইলে তাদের প্রতি নমনীয় থাকুন এবং সব ধরনের কাজেই তাদের সহযোগিতা করুন।
কর্মঠ থাকুন
সুস্থ দাম্পত্যের জন্য সবসময় কর্মঠ থাকুন। এজন্য সন্তানদের সঙ্গে সঙ্গে নিজেরাও ব্যায়াম করে শরীরটাকে আরও একবার ঝালিয়ে নিন। চাইলে দুজনে একসঙ্গে হাঁটতে, সাঁতার কাটতে, টেনিস কিংবা গলফও খেলতে পারেন। এতে বয়সকালে হার্ট অ্যাটাকসহ যে কোন ঝুঁকি এড়ানো সম্ভব হবে। সেইসঙ্গে সুস্থ দাম্পত্যও নিশ্চিত হবে।
বন্ধুদের পরামর্শ নিন
দাম্পত্য জীবনের এমন অনেক ব্যক্তিগত সমস্যা রয়েছে যেগুলো শুধু দুজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। কিন্তু কখনও কখনও জীবনের কিছু কথা বন্ধুদের সঙ্গে শেয়ার করতেই হয়। যে কোন কঠিন সমস্যা বন্ধুদের সঙ্গে শেয়ার করলে ওই সমস্যার সহজ সমাধান বের হয়ে আসে। কাজেই সুস্থ দাম্পত্যের জন্য প্রয়োজনমতো বন্ধুদেরও পরামর্শ নিন।
সচেতন শুশ্রুষাকারী হোন
দম্পতিদের যে কেউ অসুস্থ হলে অন্যজন সচেতন শুশ্রুষাকারী হয়ে উঠুন। তবে দম্পতিদের কেউ যদি অসুস্থতার জন্য নিজেকে দোষী মনে করাসহ হতাশায় ভোগেন তাহলে তার পাশে দাঁড়ান। তাকে সান্ত্বনা দিন। পরিবারে একসঙ্গে থাকতে গিয়ে প্রয়োজনমতো একে অপরের পাশে দাঁড়ালেই সুস্থ দাম্পত্য নিশ্চিত হয়।











