,

যেসব ভুলে মৃত্যু হতে পারে

news-image

যেসব ভুলে মৃত্যু হতে পারে দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের ভুল কাজ করে থাকি। এই কাজগুলো করতে করতে এক সময় আমাদের অভ্যাসে পরিণত হয়। কিন্তু আপনি জানেন কি প্রতিদিনের ছোট ছোট এই অভ্যাসগুলো অজান্তে আপনার মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। কাজেই বাঁচতে চাইলে সময় থাকতে সচেতন হোন। প্রাত্যহিক জীবনের ওই ভুলগুলো থেকে বের হওয়ার চেষ্টা করুন। একমাত্র সচেতনতাই পারবে আপনাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে।

কাজেই জেনে নিন কোন অভ্যাসগুলো মৃত্যু ডেকে আনতে পারে-

ঘুমানোর সময় মোবাইল দূরে রাখুন
আমরা বেশিরভাগই ঘুমানোর সময় মোবাইল বন্ধ না করে ঘুমিয়ে পড়ি। সকালে ওঠার জন্য কেউ কেউ আবার অ্যালার্ম দিয়ে ফোনটা বালিশের নিচে রেখে দেন। বিশেষজ্ঞরা বলেছেন, ফোন ও মস্তিষ্কের মধ্যে অল্প তফাৎ থাকলে তা ঘুমের পরিমাণ ও ঘুমের মান দু'য়ের ওপরেই প্রভাব ফেলে। ফোন কাছে নিয়ে ঘুমালে তা আমাদের স্নায়ুকে উত্তেজিত রাখে। এছাড়া রাতের অন্ধকারে ফোনের স্ক্রিনের আলো মানুষের চোখের রেটিনারও ক্ষতি করে। কারণ এই আলো তন্দ্রার জন্য প্রয়োজনীয় হরমনকে নিঃসরণ হতে বাধা দেয়। ফলে আমাদের ঘুম ভালো হয় না এবং আমরা অনেক বেশি সচেতন থাকি। গবেষকরা তাই মস্তিষ্ক থেকে অন্তত ২০ সেন্টিমিটার দূরে ফোন রেখে ঘুমানোর পরামর্শ দিয়েছেন।

পিরিয়ড অনিয়মিত হলে সচেতন হোন
অতিরিক্ত চাপ, ভয় বা আবহাওয়ার পরিবর্তনের ফলে অনেক সময় নারীদের পিরিয়ড অনিয়মিত হয়। বেশিরভাগ ক্ষেত্রেই টিনেজাররা এই সমস্যায় বেশি ভোগেন। কিন্তু ৩০ থেকে ৪০ বছরের মধ্যে নারীদের পরপর দুবার পিরিয়ড অনিয়মিত হলে সচেতন হোন। পিরিয়ড অনিয়মিত হলে এবং রক্তপাতের ধরণে পরিবর্তন হলে সঙ্গে সঙ্গেই স্ত্রীরোগ বিশেষজ্ঞর সঙ্গে কথা বলুন। কেননা এ সমস্যা অনেক গুরুতর কোন রোগের লক্ষণ হতে পারে। এমনকি ক্যানসারের পূর্বাভাসও হতে পারে এই লক্ষণ।

সঠিকভাবে চেয়ারে বসুন
বিশেষজ্ঞদের মতে, পিঠে অথবা ঘাড়ে ব্যথা হওয়ার একটি প্রধান কারণ হল চেয়ারে দীর্ঘক্ষণ ধরে ঠিকমতো না বসা। অফিসে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করার সময় ঠিকমতো না বসে কাজ করলে আমাদের শিরদাঁড়ায় সমস্যা দেখা দেয়। এর থেকে তৈরি হয় ব্যথা। তাই বিশেষজ্ঞরা চেয়ারে বসে কাজ করার সময় পিছনে একটি সাপোর্ট থাকার কথা বলেছেন। তারা বলেছেন, সোজা হয়ে পায়ের পাতা মাটিতে রেখে বসে কোমরে একটি সাপোর্ট দিয়ে বসা উচিত। তা না হলে পরবর্তীতে এই ব্যথাই মারাত্মক আকার ধারণ করতে পারে। কখনও কখনও ডেকে আনতে পারে মৃত্যু।

তথ্যসূত্র: ওয়েবসাইট।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে