,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়িতে গুলি তদন্ত কমিটি,২ পুলিশ সদস্য ক্লোজ

news-image

আমিরজা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় দুই পুলিশকে ক্লোজ করেছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদ।এ ছাড়া এ ঘটনায় সহকারী পুলিশ সুপার ( হেডকোয়ার্টার) কে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।গতকাল রাতে একটি মাদকবাহী গাড়িকে পুলিশের একটি টহল ভ্যান ধাওয়া করতে গেলে দুবর্ৃৃত্বরা গাড়িতে গুলি বর্ষন করলে পুলিশের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে ৫ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৮ পিস ইয়াবা । ঘটনায় ব্যবহ্নত প্রাইভেটকারটি ঘটনাস্থলের পাশ থেকে (ঘাটুরা) উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। কর্তব্যে অবহেলার অভিযোগে ক্লোজ করা হয়েছে  এসআই আবদুল আওয়াল ও পুলিশের গাড়ির চালক আবুল বাশার।   
মঙ্গলবার রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ একটি মাদকবাহি প্রাইভেটকারকে ধাওয়া করলে কুমিল্লা-সিলেট মহাসড়কের 
ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ঘাটুরা এলাকায় ঐ প্রাইভেটকার থেকে পুলিশের পিকআপভ্যান লক্ষ্য করে গুলি ছুড়া হয়। এতে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে পুলিশের পিকআপ ভ্যানটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়। তাদের মধ্যে শংকর চন্দ্র নাথ ও আরিফুল ইসলাম নামের ২ জন পুলিশ কনষ্টেবল বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা গ্রহন শেষে হাসপাতাল ছেড়েছেন। এ ঘটনার পর রাতেই পুলিশ ঘাটুরা গ্রামে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। তাদের কাছ থেকে ঐ প্রাইভেটকার আরোহীরা মাদক কিনেছিলো বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে প্রাইভেটকারের আরোহী কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান- দুর্বৃত্তদের ব্যবহৃত সেই প্রাইভেটকারটিকে উদ্ধার করা হয়েছে। প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৮ বোতল ফেনসিডিল ও ২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূইয়া জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল আওয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে একটি মাদকবাহী প্রাইভেটকারকে ধাওয়া করেন। পুলিশের পিকআপ ভ্যানটি ঘাটুরাস্থ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছামাত্র দুর্বৃত্তরা পিকআপভ্যানটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপ ভ্যানটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও দুইজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। ওসি জানান এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা