,

কসবায় শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় গৃহশিক্ষকের দুই বছরের কারাদণ্ড

news-image

কসবা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বুধবার সকালে প্রাইভেট পড়াতে গিয়ে ৮ বছর বয়সী এক শিশু ছাত্রীকে ঘরের দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করেছেন এক গৃহশিক্ষক। বাছির আলম (৫০) নামের ওই গৃহশিক্ষককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন প্রথম শ্রেণীর নির্বাহী হাকিম ও কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম। 
কারাদণ্ড প্রাপ্ত ওই গৃহশিক্ষক হলেন; কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। তাকে গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে প্রেরণ করেছেন পুলিশ। 
ভ্রাম্যমান আদালত ও শিশু ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে; বাছির আলম বাড়িতে  গিয়ে পাইভেট পড়ান। গতকাল বুধবার সকালে ওই শিশু ছাত্রীর বাড়িতে পাইভেট পড়াতে যান। পড়ার শব্দ শুনতে না পেয়ে শিশুর দাদী ওই ঘরের দিকে এগিয়ে গিয়ে দরজা বন্ধ দেখে তাকে ডাকতে থাকেন। একপর্যায়ে ঘরের দরজা খুলে দেখতে পায় শিক্ষক ও শিশুটির পবিধানের কাপড় খোলা।  
পরে বাড়ির লোকজন শিক্ষককে আটক করে কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামকে খবর দেয়। ইউএনওর নির্দেশে কসবা থানা পুলিশ ঘটনাস্থল থেকে গৃহশিক্ষককে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই গৃহশিক্ষককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 
উপজেলা নির্বাহী অফিসার বলেন; গৃহশিক্ষক পাইভেট পড়াতে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছেন। তার তথ্য ও প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। তাছাড়াও গৃহশিক্ষক তাঁর দোষ স্বীকার করায় তাকে ১৮৬০ সনের দণ্ডবিধির ৩৫৪ ধারায় দোষী স্বাব্যস্থ করে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 
কসবা থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ মহিউদ্দিন বলেন; কারাদণ্ড প্রাপ্ত গৃহশিক্ষক বাছির আলমকে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা