বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পরকীয়া সন্দেহে ভায়রা খুন, যুবকের মৃত্যুদণ্ড

news-image

ভায়রাকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আজ বুধবার সকালে ট্রাইব্যুনালের বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. ফয়সাল ইসলাম রাসেল (৩০) চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার পূর্ব কোদালার সন্দ্বীপ পাড়ার বাসিন্দা। রায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি রাসেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তিনি বলেন, ২০১৩ সালের ৫ অক্টোবর নগরীর ডবলমুরিং থানা এলাকার ডিউ দুবাই মার্কেটের ছাদে এ হত্যাকাণ্ড ঘটে। ভায়রা ভাই ওয়াহিদুন নবী শাহীনের সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে- এমন সন্দেহে রাসেল ওই হত্যাকাণ্ড ঘটায়। পিপি আইয়ুব খান বলেন, ঘটনার দিন বিকাল সাড়ে ৩টার দিকে ওই মার্কেটে শাহীনের দোকানে যান রাসেল। সেখান থেকে কথা আছে বলে তাকে ডেকে ছাদে নিয়ে ছুরিকাঘাত করেন। শাহীনের শরীরে ১৮টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। শাহীনকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় মার্কেটের লোকজন রাসেলকে ধরে ফেলে।

এ ঘটনায় শাহীনের বাবা মো. ইব্রাহিম বাদি হয়ে মামলা করেন। ২০১৪ সালের ১১ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হয়। একই বছরের ৯ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে যায়। ২৫ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এই রায় দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় রাসেল আদালতে ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

 নেত্রকোনায় ভাতিজার হাতে চাচি খুন 

নেত্রকোনার পূর্বধলায় চাচিকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা রাজিব (২৪)। নিহতের নাম দুলেনা আক্তার (৪২)। আজ বুধবার সকালে কথাকাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে। kills

এ ঘটনায় জড়িত ঘাতক রাজিবকে আটক করেছে পুলিশ। নিহত দুলেনা ঘাতক রাজিবের চাচা জাহের উদ্দিনের স্ত্রী। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রাজিব বাড়ি ফিরলে চাচি  দুলেনা তাকে দেরি করে বাড়ি ফেরার কারণ জানতে চান। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাজিব বাড়িতে থাকা ধাড়ালো দা দিয়ে চাচির ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান দুলেনা। পরে ঘাতক রাজিবকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পূর্বধলা থানার ওসি আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।  

 

এ জাতীয় আরও খবর

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা