,

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে পুলিশের গাড়ি খাদে, ৫ পুলিশ আহত

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কনস্টেবল শংকর চন্দ্রনাথ (২৭), আরিফুল ইসলাম (৩২)। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা সকলেই ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস্ এ কর্মরত রয়েছেন।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ যুবককে আটক করেছে পুলিশ। আটকৃতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- সুমন (২০) ও শাহীন (২৮)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মে. মফিজ উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল আওয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে একটি মাদকবাহী প্রাইভেটকারকে ধাওয়া করে। পুলিশের পিকআপ ভ্যানটি ঘাটুরাস্থ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছামাত্র দুর্বৃত্তরা পিকআপভ্যানটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপ ভ্যানটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও দুইজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে