,

অল্প পারিশ্রমিক, ক্ষিপ্ত সোনম

news-image

বলিউডে নায়কদের সঙ্গে নায়িকাদের পারিশ্রমিকের পার্থক্যটা ওই আকাশ আর পাতালের মতোই। এই নিয়ে বি টাউন সুন্দরীদের ক্ষোভও কম নয়। মাঝে মধ্যে প্রকাশ্যেই অভিযোগ জানিয়েছেন অনেকেই। কিন্তু লাভ হয়নি এক ফোঁটাও। এ বার এই ডিসক্রিমিনেশন নিয়ে সরব হলেন সোনম কাপুর। জানিয়েছেন, নায়িকাদের এ বার কম টাকায় কাজ করা বন্ধ করা উচিত।

১৭তম জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে এসে সোনম জানালেন, সমান পারিশ্রমিকের দাবিকে তিনি সম্পূর্ণ সমর্থন করেন। যদি আপনি সত্যিই মনে করেন আপনার প্রাপ্যটুকু পাচ্ছেন না, তা হলে তার জন্য লড়াই করুন। যারা আপনাকে কম টাকায় কাজ করাতে চায়, শুকনো অভিযোগ না করে, তাদের জন্য কাজ করা বন্ধ করুন। মন্তব্য নায়িকার।

এই বিষয়ে অবশ্য খানিকটা সেফ গেম খেলেছেন আর এক বলিউডি ডিভা দীপিকা পাড়ুকোন। জানিয়েছেন, নিজের পারিশ্রমিক নিয়ে তিনি মোটেও ‘অখুশী’ নন। তবে বিশ্বাস করেন, নয়া প্রজন্মের তারকাদের মধ্যে অন্তত কিছুটা সামঞ্জস্য থাকা প্রয়োজন।

৩০ বছরের সোনমের কথায় তিনি ‘সম্পূর্ণ নারীবাদী’, এবং তার মতে নারীবাদী হওয়া মোটেও লজ্জার নয়। কিছুদিন আগেই পরিণীতি চোপড়া ও ক্যাটরিনা কইফ জনিয়েছিলেন, নারীবাদ নয়, তাঁরা সাম্যবাদে বিশ্বাস করেন। আলিয়া ভট্ট আবার বলেছিলেন, তিনি নাকি আংশিক নারীবাদী। সোনমের দাবি, তিনি একা নন, তাঁর বাবা অনিল কাপুরও নারীবাদী।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা