,

নেপালে যাত্রীবাহী বাস খাদে : নিহত ৩০

news-image

নেপালে যাত্রীবাহী একটি বাস পাহাড় থেকে খাদে পড়ে অন্তত ত্রিশ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।রাজধানী কাঠমাণ্ডু থেকে ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে ঘটা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। 

শিভ রাম গিলাল নামে সরকারি এক কর্মকর্তা জানান, অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটি রামচি জেলার কাছাকাছি পাহাড়ি রাস্তা থেকে ১৫০ মিটার নিচে পড়ে যায়। জ্বালানি সংকটের কারণে যানবাহন কম থাকায় বাসটির ছাদেও যাত্রীবোঝাই ছিল।

এদিকে, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধারে পুলিশ, উদ্ধারকর্মীদের সঙ্গে এলাকাবাসীও যোগ দেন। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা