,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার নামক স্থানে যাত্রীবাহি বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে জালু মিয়া (২৮) নামে একজন নিহত হয়েছেন। মভঁ মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জালু মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শিমরাইলকান্দি এলাকার তাহের মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আশুগঞ্জগামী দুলদুল পরিবহনের একটি যাত্রীবাহি বাস কুমিল্লা-সিলেট মহাসড়কের বিরাসার নামক স্থানে আসামাত্র বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের হেলপার জালু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা