,

মধ্যরাতে শাহরুখের বাড়ি গেলেন সালমান!

news-image

‘সুলতান’-এর কায়দায় শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সালমান। বলিউডি দুই খান একসঙ্গে এলেই সে খবর শিরোনামে জায়গা করে নেয়। আর সোমবার বলিউড বাদশাকে ৫০তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে মধ্যরাতে মন্নতে হাজির হয়েছিলেন ‘ভাইজান’। সেই ছবি টুইটারে শেয়ার করেছেন শাহরুখ নিজেই।
প্রথম ছবিতে দু’জনের পজিশন কুস্তিগীরের মতো। ছবির ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘আমার জন্মদিনে ভাই আমাকে সুলতানের কিছু মুভস শেখাচ্ছে।’ দ্বিতীয় ছবিতে নিজেদের ফিল্মি কেরিয়ারের ঠান্ডা লড়াইকে দূরে সরিয়ে রেখে একে অপরের দিকে হাসি মুখে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরছেন।কিং খান জন্মদিনে সালমানের শুভেচ্ছার মজার জবাব দিয়েছেন। তার কথায়, ‘আমি সালমানকে খুব ভালোবাসি। ও এমন এক তারকা, যার প্রচুর নারী ভক্ত রয়েছে।’ এ সুযোগে দুই তারকাই নিজেদের আসন্ন ছবি ‘দিলওয়ালে’ এবং ‘প্রেম রতন ধন পায়ো’র প্রচারও করে নিয়েছেন।


সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা