,

পৃথিবীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে : নাসা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অ্যান্টার্কটিকাতে যত না বরফ জমছে, তার থেকে বেশি পরিমাণে গলে যাচ্ছে। সম্প্রতি নাসার একটি গবেষণা থেকে এমন তথ্যটি উঠে এসেছে। সাধারণভাবে গ্লোবাল ওয়ার্মিং-এর কারণেই বরফ গলে যাচ্ছে বলে অনুমান নাসার।
২০১৩ সালের একটি সরকারি রিপোর্ট অনুযায়ী, কয়েক বছর বাদে অ্যান্টার্কটিকার সমস্ত বরফই গলে যাবে।
১৯৯২ থেকে ২০০১ সালে ১১২ মেট্রিক টন বরফ জমা হত অ্যান্টার্টিকাতে। কিন্তু ২০০৩ থেকে ২০০৮ সালের মধ্যে প্রতি বছর ৮২ মেট্রিক টন বরফ জমে এই মহাদেশে।
জে জোয়ালি নামে একজন গ্লেসিওলজিস্টের মতে, “অ্যান্টার্কটিক পেনিনসুলা এবং পশ্চিম আন্টার্কটিকাতে বরফ গলে যাওয়ার পরিমাণ অনেক বেশি। যদি এই হারে বরফ গলতে থাকে তাহলে ২০-৩০ বছরে যেটুকু বরফ জমা হয়েছে অ্যান্টার্কটিকাতে, তার পুরোটাই গলে জল হয়ে যাবে।”
১৯৯২ থেকে ২০০১ সাল পর্যন্ত ইআরএস স্যাটেলাইট এবং আইসিইএস স্যাটেলাইটের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৮ সালের মধ্যে সমস্ত গবেষণাগুলি চালানো হয়।
তিনি আরও বলেন,’এখুনি অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলে গিয়ে পৃথিবীতে জলের স্তর বৃদ্ধি করবে না। কিন্তু প্রতি বছর ০.২৩ শতাংশ হারে জলস্তর বৃদ্ধি পাচ্ছে পৃথিবীতে। কিন্তু ০.২৭ শতাংশ হারে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেলে বেশি দিন লাগবে না পৃথিবীর ডুবে যেতে।’ ২৪ ঘণ্টা

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা