,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। সোমবার রাত ১১ টার দিকে সিংগারবিল বাজার থেকে মানিক মিয়া (৩৮) নামের ঐ ব্যবসায়ী তার বাড়ি কাশীনগর গ্রামে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে হোন্ডা থেকে টেনে নামিয়ে এলোপাতাড়ি কুপায়। মানিককে জেলা সদর হাসপাতালে ভর্তির পর ঢাকায় পাঠানো হয়। পুলিশ ও মানিকের আত্বীয় স্বজন সুত্রে জানা যায়-পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়। মানিকের বাড়ির এক ছেলেকে সম্প্রতি বাচ্চু মেম্বারের বাড়ির লোকজন মারধোর করে। এ ঘটনার জের ধরে মানিক ও বাচ্চুর মধ্যে বিরোধ দেখা দেয়। সোমবার রাতে মানিক বাজার থেকে যাওয়ার পথে সিংগারবিল আবদুল হাজীর বাড়ির সামনে বাচ্চু,নলগড়িয়া গ্রামের রেহান উদ্দিন মেম্বারের ছেলে হাবিব,হারুন,খালেক,কুদ্দুসসহ ২৫/৩০ জনের একটি দল তার ওপর হামলা করে। মানিকের ভাতিজা শাকিল জানান- তার চাচা মানিক মিয়ার অবস্থা ভালো নয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মেজবাহ উদ্দিন জানান- এ ঘটনার বিষয়ে এখনো কেউ মামলা দেয়নি। 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে