,

দক্ষিণ আফ্রিকা মহিলা দলের সফর স্থগিত

news-image

দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আজ আসার কথা থাকলে তারা সফরটি স্থগিত করেছে।  তবে সফর পেছানোর কোন কারণ তারা উল্লেখ করেনি। এর আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, নতুন সূচি নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ করছে বিসিবি। ৩টি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে মঙ্গলবার বাংলাদেশে আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকার মেয়েদের।  সেদিনই চলে যাওয়ার কথা সিরিজের ভেন্যু কক্সবাজারে। কিন্তু আগের দিন জানা গেল, নির্ধারিত তারিখে আসছে না প্রোটিয়া মেয়েরা; বরং এসেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা কর্মকর্তা। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার একজন নিরাপত্তা কর্মকর্তা এখন আছেন বাংলাদেশে। সোমবার নিরাপত্তা সংশ্লিষ্ট কমকর্তাদের সঙ্গে কথাও বলেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা