,

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্রী ধর্ষণ : পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় পৌরসভার কাউন্সিলরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোররাতে কসবা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কসবা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কামাল উদ্দিন (৩৭) ও মিজান (৩৬) এবং জাহাঙ্গীর (৪০)।
পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর দিবাগত রাত ১১টার দিকে কসবা মহিলা ডিগ্রী কলেজের এক ছাত্রীকে উপজেলার শীতলপাড়া এলাকায় তার ভাড়া বাসায় ঢুকে কাউন্সিলর কালামসহ তার কয়েকজন সহযোগীরা জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার ধর্ষিতা বাদী হয়ে ৬ জনকে আসামি করে কসবা থানায় একটি মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত পৌরসভার কাউন্সিলর কামাল উদ্দিন ও মিজান এবং জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অভিযুক্ত বাকি ৩ আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা