,

হলিউডে পা রাখতে প্রস্তুত দীপিকা , বিপিএল আসরে অনন্ত-বর্ষা

news-image

হলিউড ফিল্ম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭-এ অভিনয় করার সুযোগ এসে গিয়েছিল তার সামনে। কিন্তু সেই ফিল্মে কাজ করা হয়ে ওঠেনি তার। দীপিকা পাডুকোন তাই এখনও বলিউডের অন্যতম সেরা অ্যাকট্রেস হলেও হলিউডে এখনও পা পড়েনি তার। এবার যেন আর তর সইছে না দীপিকার। চাইছেন, হলিউডেও অভিনয় করতে। আপাতত তিনি ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বনসালির ‘বাজিরাও মাস্তানি’ নিয়ে। জানিয়েছেন, তার ক্যারিয়ারে এখনও পর্যন্ত সব থেকে কঠিন ফিল্ম এটাই।dipika-400x300
 
পাশাপাশি দীপিকা এমনটাও জানিয়েছেন যে, ‘রামলীলা’র অভিনয়ে ব্যস্ত থাকার জন্যই সেই সময় তিনি হলিউড ফিল্মে অভিনয় করতে পারেননি। এবার তিনি হলিউডে পা রাখার জন্য মানসিকভাবে প্রস্তুত।

 

বিপিএল আসরে অনন্ত-বর্ষা 
এবারে বিপিএল-এর একটি দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন চলচ্চিত্রের অন্যতম আলোচিত জুটি অনন্ত-বর্ষা। রবিবার ফোনে এম এ জলিল অনন্ত জানান, ‘আপাতত কোন দলে যাচ্ছি তা চমক হিসেবে থাকুক। তবে আমি আর বর্ষা বিপিএল-এ কিছু একটা করছি এবং পুরো বিষয়টি মঙ্গলবার একটি টেলিভিশন চ্যনেলে লাইভ অনুষ্ঠানে ঘোষিত হবে। তখনই জানানো হবে এবারের বিপিএলে আমি আর বর্ষা কি করছি।’
ononto bosa
 
উল্লেখ্য, বর্তমানে এই জুটি তাদের নতুন ছবি ‘দ্য স্পাই’-এর প্রচারণামূলক ব্যতিক্রমী একটি ট্যালেন্ট শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যার ক্যাম্পেইন আগামী ৬ নভেম্বর সিলেট বিভাগ থেকে শুরু হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা