,

‘জেলহত্যা মামলায় ২০০৪ সালের দেয়া রায় ছিল অর্থহীন’

news-image

ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের পর দীর্ঘ ৪০ বছর অতিবাহিত হলেও এই হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ১১ জন আসামির দণ্ডাদেশ এখন পর্যন্ত কার্যকর হয়নি। তারা বিদেশে পলাতক রয়েছে। আগামীকাল জেলহত্যা দিবসকে সামনে রেখে জাতীয় চার নেতার এক নেতা এ এইচ এম কামরুজ্জামানের বড় ছেলে এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘২০০৪ সালের দেয়া রায় ছিল অর্থহীন। জাতির ইতিহাসে এই ঘটনাকে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।’
 
জাতীয় চার নেতারা হলেন- ১৯৭১ সালে প্রবাসী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী এবং স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান। কতিপয় সেনা কর্মকর্তা তাদেরকে কারাগারে হত্যা করে।লিটন বলেন, ‘এই হত্যাকাণ্ড দেশে বিশৃঙ্খলা, অস্থিতিশীল রাজনীতি এবং অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। এই হত্যাকাণ্ডের স্মৃতি জাতির জন্য একটি কলংকিত অধ্যায় হিসেবে বিরাজ করবে।’
 
তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় জাতির এই চার নেতার পরিবারের জন্য শুধুমাত্র একটি সান্ত্বনা।’ লিটন বলেন, ‘আমরা শেষ পর্যন্ত অন্ততঃ বিচারের রায় কার্যকর দেখতে চাই।’ খবর বাসসের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে