,

এমন বর্বরতা কোনো ধর্মই সমর্থন করে না: নাসিম

news-image

প্রকাশক ও ব্লগারকে ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘এমন বর্বরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো ধর্মই সমর্থন করে না। আর ইসলাম তো শান্তির ধর্ম। ইসলাম ধর্মে কারো ওপর এ ধরনের হামলার অনুমতি নেই। যারা এসব করছে তারা বিপথগামী শুধু নয়, ধর্মান্ধ। তারা জঙ্গি হিসেবে এভাবে হত্যাকাণ্ড করছে। মানুষ কোনোভাবে তাদের সমর্থন করে না।’ 
সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন শুদ্ধস্বর প্রকাশনীতে হামলার ঘটনায় গুরুতর আহত তিন প্রকাশক ও ব্লগারকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। তিনি আহতদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাদের চিকিত্সার সার্বিক খোঁজ-খবর নেন। এখানেই তিনি এই মন্তব্য করেন। 
পরে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, আহতদের চিকিত্সার সার্বিক ব্যবস্থা করছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানের তাদের চিকিত্সা হবে। তিনি বলেন, হত্যাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। খুন ও হত্যাকাণ্ড ঘটিয়ে যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তারা অবশ্যই পরাস্ত হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা