,

জিম্বাবুয়েতে বাংলাদেশ ‘এ’ দলের বড় জয়

news-image

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে জাতীয় দল সোমবার বাংলাদেশে এসেছে। আর এ মুহূর্তে বাংলাদেশ ‘এ’ দল জিম্বাবুয়ে অবস্থান করছে। সফরে তারা জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে। সোমবার প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ১৩৮ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজে সফরকারীরা ১-০ তে এগিয়ে গেল।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে অধিনায়ক তিনোতেন্দা মুতুমবদজি। ওপেনার সাদমান ইসলাম এবং রুনি তালুকদার ম্যাচের গোড়াপত্তন করেন। তবে দলীয় ৩০ রানের সময় নিজের নামের পাশে মাত্র ৪ রান যোগ করে ভিটরির বলে সাজঘরে ফেরেন রনি তালুকদার। রনি ফিরলেও ব্যক্তিগত ৫৮ করে দলকে ভালো একটি অবস্থানে নিয়ে আউট হন সাদমান। তার সঙ্গে বড় জুটি গড়ার পথে ছিলেন তৃতীয় অবস্থানে নামা মোহাম্মদ মিথুন। তবে সাদমান আউট হলেও মিথুনের দায়িত্বশীল ইনিংসে ভর করেই অনেকদূর এগিয়ে আসে ‘এ’ দল। ১০৩ বলে ৬ চার ও ৩ ছক্কার বিনিময়ে বরাবর ১০০ রান করে সাজঘরে ফেরেন তিনি। এ ছাড়া বাংলাদেশের হয়ে নাঈম ইসলাম ২৭ ও মোসাদ্দেক হোসেন সৈকত ২২ রান করেন। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫২ রান করে বাংলাদেশ ‘এ’ দল। বল হাতে জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে দুটি করে উইকেট লাভ করেন ব্রিয়েন ভিটরি ও রায়ান বার্ল । এ ছাড়া ত্রিপানো, এমপফু এবং মুফুদজা একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাটিং করতে নেমে শুরতেই বড় বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। দলীয় মাত্র ৯ রান তুলতেই টপঅর্ডারের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে বসে দলটি। দলীয় ২১ এ পৌঁছতেই আর একটি উইকেট হারায় তারা। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেন চতুর্থ অবস্থানে নামা রায়ার্ন বার্ল। শেষপর্যন্ত অপরাজিত থেকে ৭৭ বল মোকাবেলায় ৪১ রান করেন তিনি। জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেন মামহিয়াও (১৭)। এ ছাড়া ব্রিয়েন ভিটরি ১৪ এবং সাওরাম্বা ১২ রানের বেশি করতে না পারায় মাত্র ৩৭ ওভারেই ১১৪ রান করে অলআউট হয়ে যায় স্বাগতিকারা। বাংলাদেশের হয়ে বলহাতে সর্বোচ্চ ৪ টি উইকেট পান মাহমুদুল হাসান। এ ছাড়া মোহাম্মদ শহীদ, আবু জায়েদ এবং শুভাগত হোম দুটি করে উইকেট শিকার করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা