বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সফল আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য পুনরোদ্ধার হয়েছে- জেলা প্রশাসক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বিভিন্ন সফল আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য পুনরোদ্ধার হয়েছে। তিনি বলেন ফুটবলের খেলা  এখানে প্রাণবন্ত হয়ে উঠেছে। বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্র্শক খেলা দেখতে মাঠে আসছেন। ক্রীড়াঙ্গনে এখন জাগরণ সৃস্টি হয়েছে। ক্রীড়াক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার গৌরবোজ্জ্বল ঐতিহ্য বিকাশে সকলকে ভ’মিকা রাখার জন্য তিনি আহবান জানান।
জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন প্রথম বিভাগ ফুটবল লীগ ব্যাপক উৎসাহ উদ্দীপনা আনন্দঘন সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান। তিনি আগামী ৫ নভেম্বর  থেকে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল ট’র্ণামেন্টে সকলকে আমন্ত্রণ করেন এবং ট’র্ণামেন্ট সফলের জন্য সকলের প্রতি আহবান জানান।  
গতকাল সোমবার বিকেলে জেলা ফুটবল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন প্রথম বিভাগ ফুটবল লীগের ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানিয়েছেন। 
জেলা ফুটবল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি এডঃ মোঃ ইউসুফ কবীর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপি এম, সাবেক সচিব মোঃ মিজানুর রহমান। বিশেষ  অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ড. আশারাফুল আলম,  জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু , ক্রীড়ামোদী মোঃ শাহজাহান কবীর সাজু, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান জেলা ফুটবল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মহিম চৌধুরী । অনুষ্ঠান পরিচালনা করেন এনামুল হক। 
এদিকে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন প্রথম বিভাগ ফুটবল লীগের ফাইনাল খেলায় নিউ ইয়ং স্টার তানভীর স্মৃতি সংসদ মৌড়াইল চ্যাম্পিয়ন হয়েছে। গ্যালারী ভরা দর্শক আর আনন্দঘন পরিবেশে ফাইনাল খেলায় বিলকেন্দুয়া একাদশ ও নিউ ইয়ং স্টার তানভীর স্মৃতি সংসদ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে পরে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৪-৩ গোলে নিউ ইয়ং স্টার তানভীর স্মৃতি সংসদ মৌড়াইল চ্যাম্পিয়ন হয়। 
লীগে সব্বোচ্চ গোলদাতা হিসেবে লাকী এবং ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার লাভ করেন শামীম। ফাইনাল খেলায় রেফারী ছিলেন আরিফ, সহযোগি ছিলেন আবু মুসা খসরু, এমদাদুল্লাহ ও মাসুম উল্লাহ। 
ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন প্রথম বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে বিলকেন্দুয়াই একাদশ, উলচাপাড়া একাদশ,তালুকদার স্পোটিং ক্লাব সুলতানপুর, রূপসীবাংলা স্পেটিং ক্লাব বিজয়নগর,আব্দুল মালেক স্মৃতি সংসদ,নিউ ইয়ং স্টার তানভীর স্মৃতি সংসদ,রাইজিং স্টার ক্লাব আশুগঞ্জ, মোহামেডান স্পোটিং ক্লাব ব্রাহ্মণবাড়িয়া।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান