বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ব্যবসায়ীদের ব্যবসা ছাড়তে হবে, নতুবা ব্রাহ্মণবাড়িয়া ছাড়তে হবে

news-image

ডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় মাদক ব্যবসা বন্ধ করতে মাদক ব্যবসায়ীদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ সতর্কতামূলক প্রচারণা চালিয়েছে। গতকাল রোববার কমিউনিটি পুলিশের উদ্যোগে কান্দিপাড়া ফাতেহ মসজিদের মাঠে মাদকবিরোধী সমাবেশ শেষে এই কর্মসূচি পালন করা হয়।
গতকাল বিকেল সাড়ে চারটার দিকে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) শফিকুল ইসলাম, জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মাহবুব হোসেন খান, সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।
সমাবেশে এসপি মিজানুর রহমান মাদক ব্যবসায়ীদের উদ্দেশ করে বলেন, মাদক ব্যবসা ছেড়ে দিয়ে সুস্থ জীবনে ফিরে আসতে হবে। মাদক ব্যবসা না ছাড়তে পারলে এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। কোনো মাদক ব্যবসায়ীকে এলাকায় থাকতে দেওয়া হবে না। হয় ব্যবসা ছাড়তে হবে, নতুবা ব্রাহ্মণবাড়িয়া ছাড়তে হবে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সমাবেশে এলাকাবাসীর অনুমতিক্রমে এসপি মিজানুর রহমান পুলিশের তালিকাভুক্ত ওই এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর নাম ঘোষণা করেন। সমাবেশ শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তিনি কান্দিপাড়া এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীর বাড়িতে যান। সেখানে মাদক ব্যবসায়ীদের না পেয়ে মাদক ব্যবসা বন্ধ করতে তাঁদের পরিবারের লোকজনের কাছে সচেতনতা ও সতর্কতামূলক হুঁশিয়ারি দেন।
এসপি মিজানুর রহমান বলেন, সতর্ক করার মধ্যমে মাদক ব্যবসা বন্ধের চেষ্টা করছে পুলিশ। এরপরও ব্যবসা বন্ধ না করলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ব্যবসা রোধে পুলিশের অভিযান চলবে।

 

prothom-alo.com

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান