,

২০১৬ সালে সরকারি ছুটি ২২ দিন

news-image

২০১৬ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মোট সরকারি ছুটি ২২ দিন করা হয়েছে। বাংলা বর্ষবরণ বৈসাবি উৎসব উপলক্ষে দুই দিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। এই দুই দিন হলো ২৯ চৈত্র, ২ বৈশাখ।


আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।


বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে নতুন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।


বাংলা নববর্ষ উপলক্ষে ১ বৈশাখ সাধারণ সরকারি ছুটি। ২০১৬ সালে পার্বত্য চট্টগ্রামে বর্ষবরণ উৎসব বৈসাবি উপলক্ষে দুই দিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। এ ছাড়া আগের মতো অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের উৎসবের জন্য তিন দিন ঐচ্ছিক ছুটি থাকবে।


২০১৬ সালে মোট সরকারি ছুটি ২২ দিন। ১৪ দিন সাধারণ ছুটি। এর মধ্যে চার দিনের সাপ্তাহিক ছুটি পড়েছে। আট দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা