বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ! তুমি আরও সচেতন হও

news-image

পৃথিবীর সকল মানব-মানবী নারীর কাছে ঋণী ।
কেননা নারী সত্ত্বার আছে কেবল মাতৃত্বের
ক্ষমতা । এই নারীই অসীম যন্ত্রনা সহ্য করে তার
মাতৃত্বকে পূর্ণ করে সন্তানের জন্ম দেয় । কাজেই
সকল সভ্যতা কিংবা আজকের এই সুন্দর ধরণী
সজ্জিত করণে নারীর ভূমিকা অসীম । একজন মা
তার সন্তানকে প্রসব করতে গিয়ে কতটুকু যন্ত্রনা
ভোগ করেন তা অনুভব করার ক্ষমতা কোন পুরুষের
নাই । কোন মানুষ মায়ের অবদান-ত্যাগ ছাড়া
পৃথীবির আলোতে আসতে পারেনি কিংবা
পারবেও না কোনদিন । সময়ের আবর্তনে প্রত্যেক
নারীই আবার মা । মানুষের মধ্যে নারী জাতিই
সবচেয়ে বেশি সম্মানিত । সকল ধর্মে মাকে
সম্মানের আসনে আসীন করেছে । শুধু মা হিসেবে
নয় বরং নারীকূল, তারা সব অবস্থানেই সম্মানের
আসনে । ইসলামে যেমন মায়ের পদতলে সন্তানের
বেহেশত বলে ঘোষণা করা হয়েছে তেমনি
সন্তানের পক্ষ থেকে উত্তম আচরণ পাওয়ার
ক্ষেত্রে সর্বাগ্রে মায়ের স্থান নির্ধারিত
হয়েছে ।
…….
……..
মায়ের তুলনা কেবল মা-ই । একজন নারী কি শুধু
মা হিসেবেই সম্মানিত ? মোটেই না । সমাজ-
ধর্ম স্বীকৃত সব অবস্থানেই নারী সম্মানিত ।
বোন, স্ত্রী কিংবা সন্তান-কোন আসনেই নারী
মোটেও কম সম্মানের নয় । অথচ সু-সভ্যতার এই
আলোতেও কিছু অসভ্য মানুষের কুসংস্কারপূর্ণ
মানসিকতা কিংবা পুরুষতান্ত্রিক মনোভাবের
কারণে নারীকে পিছিয়ে রাখা হয়েছে । যেসব
পুরুষ নারীকে পিছিয়ে রাখার চেষ্টা করেছে
তারাও হয়ত স্ব-পরিবেশে তাদের মা, বোন,
স্ত্রী কন্যাকে সম্মান করে কিন্তু সামগ্রিকভাবে
নারীর ওপরে পুরুষকে শ্রেষ্ঠত্ব দিতে চায় । এটা
তাদের একান্তই ভুল ধারণা । সার্বিকভাবে পুরুষ
যেমন নারীর প্রতিদ্বন্দ্বি নয় তেমনি সম্মানের
ক্ষেত্রে কোনভাবেই পুরুষের চেয়ে নারীর সম্মান
কম নয় বরং বহু ক্ষেত্রে বেশিই বটে । তবুও অবাক
হয়ে যাই যখন শুনি-দেখি নারীরা সমান অধিকার
পাওয়ার আন্দোলন করছে । আমাদের বুঝতে হবে,
জন্মগতভাবেই নারীরা পুরুষের তুলনায় বেশি
সম্মান-অধিকার পেয়ে জন্মেছে । কিন্তু
সমাজের কতিপয় সঞ্চালক নারীকে তার প্রাপ্য
অধিকার দিচ্ছে না । নারী কেন সমান অধিকার
পাওয়ার আন্দোলন করবে ? নারীতো আন্দোলন
করবে পূর্ণ মানবাধিকার নিশ্চিত করার;
জন্মগতভাবে যে সম্মান তার প্রাপ্য ছিল অথচ
পায়নি তা উদ্ধারের ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান