,

বিসমিল্লাহ বলে খেলে হারাম খাবার হালাল হয়?

news-image

হালাল খাবারের দুষ্প্রাপ্যতা থাকলে মুসলমানের করণীয় সম্পর্কে জানতে চেয়েছেন রাহাত। অনুলিখনে ছিলেন মুন্সী আব্দুল কাদির।
প্রশ্ন : We live in Australia and it is often very hard to find halal food when going out to eat. However we heard that, if we say Bismillah before eating food, which is not halal, it becomes halal. can you please confir (আমরা অস্ট্রেলিয়ায় থাকি যেখানে বাড়ির বাইরে খেতে গেলে হালাল খাবার পাওয়া বেশ কঠিন। আমরা শুনেছি, খাবারের আগে বিসমিল্লাহ বললে হারাম খাবার হালাল হয়ে যায়। এ বিষয়ে নিশ্চিত করে বলবেন?)
উত্তর : এটি আদৌ কেউ বলেছেন বলে আমি জানি না যে, খাবারের আগে বিসমিল্লাহ বলে খেলে হারাম খাবার হালাল হয়ে যাবে। অনেকে ধারণা থেকে বলতে পারেন। তবে এটি শুদ্ধ বক্তব্য নয়। যদি কেউ এ কথা বলে থাকেন তবে তিনি ভুল বলেছেন।
তবে যদি কোনো পশু জবাই করার বিষয় থাকে, তাহলে অবশ্যই জবাই করার আগে আল্লাহর নামে জবাই করতে হবে। অন্যথায় আল্লাহু সুবহানাহুতায়ালা স্পষ্ট করে কুরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন যে, ‘এটি মৃত জন্তুতে পরিণত হবে এবং এটি খাওয়া হারাম হয়ে যাবে। তোমরা সেগুলো খেয়ো না, যেগুলোর ওপর আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়নি।’ অর্থাৎ জবাই করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়নি।
সুতরাং এগুলো খাওয়া হারাম এবং আমাদের জন্য জায়েজ নেই। সেটি আপনি জবাই করার পরে, রান্না করার পরে যদি ১০০ বার বিসমিল্লাহ পড়ে খান, তাহলেও সেটি হালাল হবে না। যেহেতু হারাম বস্তু কখনো বিসমিল্লাহর মাধ্যমে হালাল বস্তুতে রূপান্তরিত হয় না।
আর আমাদের ভাইবোনেরা যাঁরা বিদেশে আছেন, সেখানে জবাই করা পশুর বাইরেও অনেক ধরনের খাবার আছে। মাছ আছে, শাক-সবজি আছে, ডিম আছে। আর অস্ট্রেলিয়াতে হালাল খাবার পাওয়াটাও এত সংকটজনক নয়। সেখানে অনেক মুসলিম আছে। একটু সচেতন হলেই পারা যায়। তবে যদি সন্দেহ থাকে, তাহলে আপনি মাছ বা সবজি খেলেই পারেন। সূত্র : এনটিভি

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা