,

ভিক্ষা চাওয়ায় বালককে লাথি মারল মন্ত্রী (ভিডিও)

news-image

হাঁটু গেড়ে বসে একটা টাকা ভিক্ষা চেয়েছিল ছোট্ট ছেলেটি। জবাবে টাকা নয়, বুট পরা পায়ে কষিয়ে এক লাথি পেয়েছে সে। মন্ত্রীর পা না ছাড়ায় ওই কিশোরকে মার খেতে হয়েছে নিরাপত্তারক্ষীদেরও। গরিব কিশোরের সঙ্গে এমন আচরণের জন্য ফের বিতর্কে জড়ালেন ভারতের মধ্যপ্রদেশের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী কুসুম মেহেদেলে। তার এই কীর্তির ভিডিও প্রকাশ্যে আসার পর থেকই মুখে কুলুপ এঁটেছেন মন্ত্রী। ভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে থেকে এমন খবরই জানা গিয়েছে। এ ঘটনার পর বিজেপি শাসিত মধ্যপ্রদেশের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব একাধিক সংগঠন। ভারতজুড়ে সমালোচনার ঝড় উঠলেও মুখে কুলুপ মন্ত্রী ও তার দলের। এদিকে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম এবিপি আনন্দর এক প্রতিবেদন থেকে জানা যায়, রোববার ছিল মধ্যপ্রদেশের প্রতিষ্ঠা দিবস। পান্না এলাকার একটি বাসস্ট্যান্ডে স্বচ্ছতা অভিযান পরিদর্শনে যান বিজেপি শাসিত মধ্যপ্রদেশের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী কুসুম মেহেদেলে। অভিযোগ, অনুষ্ঠান শেষে কুসুম যখন গাড়িতে উঠতে যাবেন, ঠিক ওই সময়ই ১৪ বছরের এক কিশোর মন্ত্রীর পা ধরে ভিক্ষে চায়। আর তারপরই ওই কিশোরকে সামনে থেকে সরাতে সরাসরি লাথি মারেন প্রবীণ এই মন্ত্রী! ভারতের মধ্যপ্রদেশের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী কুসুম মেহেদেলে (ছবি: এনডিটিভি) এ ঘটনার পর মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা ওই কিশোরকে মারতে শুরু করেন। পরে ওই বালককে টেনে হিচড়ে সরিয়ে মন্ত্রীকে গাড়িতে তুলে দেন তারা। স্থানীয়রা এ ঘটানায় স্তম্ভিত। এদিকে সাংবাদিকদের এড়িয়ে গাড়িতে উঠে বসার সাথে সাথে এলাকা ছাড়েন তিনি। পরেও এ ঘটনার বিষয়ে কোনো কথা বলতে চাননি তিনি। তার দল বিজেপির পক্ষ থেকেও কিছু জানাতে চাননি কেউ। এদিকে মধ্যপ্রদেশের এই মন্ত্রীর লাথি মারার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়। একাধিক মানবাধিকার সংগঠন কুসুম মেহদেলের পদত্যাগ দাবি করেন।  যদিও এটাই প্রথম নয়। এর আগেও একাধিকবার নিজের কীর্তির জেরে শিরোনামে এসেছেন শিবরাজ সিংহ চৌহানের এই মন্ত্রী। কখনও পশু খামারে মশার কামড়ের জেরে আধিকারিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন, কখনও বাঘ, সিংহের মতো প্রাণীকে গৃহপালিত করার কথা বলে বন দফতরকে আইন করার প্রস্তাব দিয়ে বিতর্কে জড়িয়েছেন। এবার আর পশু নয়, একটাকা ভিক্ষে চাওয়ার অপরাধে ১৪ বছরের এক কিশোরকে লাথি!

https://youtu.be/W2LHVgGKgU0

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে