,

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি বলে দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। দেশে একের পর এক লেখক-ব্লগার-প্রকাশক হত্যাকে 'বিচ্ছিন্ন ঘটনা' হিসেবে বর্ণনা করেন তিনি। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, (আইন-শৃঙ্খলা পরিস্থিতি) অবশ্যই ভালো, অবশ্যই ভালো। এগুলো (খুন) উদ্দেশ্যমূলকভাবে হচ্ছে, আমি আগেও বলেছি। মুক্তমনা লেখক-ব্লগারদের হত্যার ধারাবাহিকতায় শনিবার দুই প্রকাশনা সংস্থার কার্যালয়ে ঢুকে এক প্রকাশককে কুপিয়ে হত্যা করা হয়; মারাত্মক আহত হন আরেক প্রকাশকসহ তিনজন। প্রকাশকদের উপর হামলার ঘটনার তদন্তে ও হামলাকারীদের গ্রেফতারের বিষয়ে কোনো অগ্রগতি জানাতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে গত অগাস্ট পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে ধারাবাহিক দুই সরকারের আমলে প্রায় আড়াই বছরে লেখক-ব্লগার ও গণজাগরণ মঞ্চের সংগঠকসহ ছয়জনকে চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।dipon1

 আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে এমন ঘটনা বারবার কেন ঘটছে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা সারা পৃথিবীব্যাপী ঘটছে। এ যুগে কোন জায়গায় কোন দেশে হয় না- সেটা আমাকে বলবেন? অস্ট্রেলিয়াতে হচ্ছে, আমেরিকায় হচ্ছে, ফ্রান্সে হচ্ছে। ধরাও পড়ছে, আমাদেরটাও ধরা পড়বে ইনশাআল্লাহ। এসব হত্যাকাণ্ডের পেছনে 'মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির হাত' রয়েছে ঈঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যা আনসারুল্লাহ বাংলা টিম, সেটাই জেএমবি, সেটাই হরকাতুল জিহাদ। সবই এক সুতোয় গাঁথা, সবই স্বাধীনতার পরাজিত শক্তি। তিনি বলেন, 'সবই পূর্বাবস্থার জামায়াত-শিবির, বর্তমানে তারা নতুন কায়দায় অন্য কিছুর মাধ্যমে ধ্বংসাত্মক প্রচেষ্টায় লিপ্ত রয়েছে।'

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা