,

ঘর সাজুক সবুজে

news-image

গৃহসজ্জায় ইনডোর প্লান্ট যোগ করে উন্নত রুচির ছাপ। কম খরচে নিজের অন্দরমহল সাজাতে পারেন ইনডোর প্লান্ট দিয়ে। ক্যাকটাস, পাথরকুচি, চায়নিজ পাম, ডেজার্ট রোজ, সনকাই, সাদা কচু, বাঁশপাতা, ওয়াটার লিলি, মানিপ্লান্টসহ অনেক রকম পাতাবাহারের মাঝখান থেকে বেছে নিন আপনার ঘরের জন্য আদর্শ ইনডোর প্লান্টগুলো। আপনার যত্নে আর আলো-বাতাসে বেঁচে থাক কিছু সবুজ।


ঘরের কোণে, খাবার টেবিলে, দরজার পাশে, সেন্টার টেবিলে রাখতে পারেন পছন্দের ইনডোর প্লান্ট। দেয়ালের তাকেও রাখতে পারেন শোপিসের সঙ্গে। লতানো ইনডোর প্লান্ট যেমন, মানিপ্লান্ট রাখতে পারেন জানালার কাছে কিংবা ওয়ালটবে ঝুলিয়ে। লতানো গাছগুলো বড় হলে লতা তুলে দিতে পারেন জানালা বা বারান্দার গ্রিলেও। ছোট ঘরে বড় ইনডোর প্লান্ট রাখলে ঘর আরো ছোট দেখাবে। তাই ইনডোর প্লান্ট ছোট রাখার চেষ্টা করবেন, না হলে ঘর অন্ধকার লাগে। দৃষ্টিনন্দন টব ইনডোর প্লান্টের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। পিতল, মাটি বা সিমেন্ট যেকোনো রুচিসম্মত টবেই দারুণ মানিয়ে যাবে। চাইলে টবের মাটি আড়াল করে রাখতে পারেন নুড়ি পাথর দিয়ে। ডেকোরেটিভ ফুলদানির ভেতরে ছোট প্লাস্টিকের পাত্র বসিয়েও রাখতে পারেন গাছ। শিলিংয়ে হুক লাগিয়ে তাতে ঝোলাতে পারেন লতাগাছ।22

ঘর সাজুক সবুজে

কোথায় পাবেন? কত দামে?

ঢাকা কলেজের সামনে, কার্জন হলের বিপরীতে, আগারগাঁও, বনানী, বারিধারা ডিওএইচএস, শেরে বাংলানগরসহ শহরের অনেক জায়গায়ই রয়েছে ইনডোর প্লান্টের নার্সারি। আজকাল কিছু কিছু সুপারশপেও পাওয়া যাচ্ছে ইনডোর প্লান্ট। আড়ংসহ বিভিন্ন ফ্যাশন হাউসেও পাবেন সুদৃশ্য টবসহ পছন্দের ইনডোর প্লান্ট। ভালো ইনডোর প্লাট পাবেন ব্রাক নার্সারিতে। এ ছাড়া আছে রকমারি ওয়াটার ইনডোর প্লান্ট। মাটিতে জন্মানো ইনডোর প্লান্ট ১০০ থেকে ৫০০ টাকার মধ্যেই পাবেন। বিদেশি এবং আকারে বড় হলে প্লান্টগুলোর দাম হবে ১১০০ থেকে ১২০০ টাকার ভেতরেই। আর ওয়াটার ইনডোর প্লান্ট পাবেন ৩০ থেকে ৭০০ টাকা।

 

যত্ন-আত্তি এবং ডেঙ্গু সতর্কতা

বর্ষার শেষেই বাড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব। ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস মশা ডিম দেয় পরিষ্কার স্রোতহীন পানিতে। আপনার ঘরের ইনডোর প্লান্টের টব, ফুলদানির পানিও হতে পারে এডিস মশার ডিম পাড়ার নিরাপদ আশ্রয়। তাই ইনডোর প্লান্টের যত্নের সঙ্গে সঙ্গে আপসহীন থাকুন নিজের পরিবারের সুরক্ষায়ও।

* মাটিতে জন্মানো ইনডোর প্লান্টের টবে পানি না ঢেলে প্রতিদিন পানি না দিনে দুই দিন পর পানি দিন। প্রয়োজনে প্রতিদিন গাছের পাতায় পানি স্প্রে করুন। এর ফলে টবে পানি জমে থাকবে না। গাছের শেকড় পচে যাওয়া ও এডিস মশার বংশ বিস্তার দুই-ই রোধ করা সম্ভব।

* টবে জমানো অতিরিক্ত পানিতে এডিস মশা হতে পারে। তাই টব শুকনো রাখুন। কোনো অবস্থায়ই টবে পানি জমতে দেবেন না।

* সপ্তাহে দুই দিন গাছের পাতা ভেজা কাপড় দিয়ে মুছুন। পালকের ব্রাশ ব্যবহার করবেন না। এতে গাছের পাতায় পোকা হতে পারে। মরে যাওয়া, হলদেটে পাতা ফেলে দিন সেই সঙ্গে।

* দুপুরের সময় গাছে পানি দেবেন না। চেষ্টা করুন সকালে বা বিকেলে পানি দিতে।

* সপ্তাহে এক বা দুইদিন ইনডোর প্লান্ট সকাল বা বিকেলে হালকা রোদে দিন।

* সপ্তাহে একবার নিড়ানি দিয়ে টবের মাটি উলটে-পালটে দিন।

* বাড়িতে তৈরি সারই গাছে দিতে পারেন। ব্যবহৃত চা-পাতা আর ডিমের খোসা গুঁড়া করে রোদে শুকিয়ে নিয়ে সার হিসেবে ব্যবহার করুন।

* ইনডোর প্লান্টে রাসায়নিক সার কখনোই দেবেন না। গাছে পোকার আক্রমণ হলে নিম-পাতা ভেজানো পানি স্প্রে করুন।

* ক্যাকটাস জাতীয় গাছ শিশুদের নাগালের বাইরে রাখুন।

* পানিতে জন্মানো ইনডোর প্লান্টের পানি দুই দিন পর পর বদলে দিন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে