,

মেসি অপরিহার্য নয় বললেন বার্সা কোচ এনরিকে

news-image

শনিবার লা লিগায় গেটাফের বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে এনেছে বার্সেলোনা। মেসিকে ছাড়াও দুর্দান্ত ফুটবল খেলল কাতালান ক্লাবটি। নেইমার ও সুয়ারেজের গোলে জয় পায় মেসিবিহীন বার্সা। সেপ্টেম্বরে মালাগার বিরুদ্ধে খেলায় লিগামেন্ট ও হাঁটুর চোটের কবলে পড়ে প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। মেসিকে ছাড়াই যে বার্সা জিততে পারে তা সাফ জানিয়ে দিলেন বার্সা কোচ লুইস এনরিকে।

ম্যাচের পর বার্সা কোচ লুই এনরিকে বলেন, মেসির চোটের জন্য আমি দলের বাকিদের কাছ থেকে কখনই বেশি প্রত্যাশা করতে পারি না। কিন্তু সবাই নিজেকে ছাপিয়েই সেরাটা দেওয়ার চেষ্টা করে ম্যাচে।আমাদের দলে মেসি অপরিহার্য নয়। ওকে ছাড়াও আমরা জিততে জানি। আমরা একটা দল হিসেবে ভালো ফুটবল খেলছি। খেলোয়াড়রা খেলাটা উপভোগ করছে। এটাই সবচেয়ে বড় ব্যাপার।
অন্যদিকে, চোট সারিয়ে দলে ফেরা ইনিয়েস্তার প্রশংসা করে এনরিকে বলেন, ইনিয়েস্তা আমার দলের অন্যতম একজন খেলোয়াড়। ওঁ সেরা মিডফিল্ডার, শুধু ইউরোপে নয়, সারা বিশ্বে। তিনি আরও বলেন, ইনিয়েস্তা যেভাবে আক্রমণে যায় ও প্রতিপক্ষকে চাপে রাখে এবং দলের প্রয়োজনে ডিফেন্সকেও সাহায্য করে তাতে ওঁ আমাদের দলের সম্পদ।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা