,

শুভ বুদ্ধির উদয় হলে আমার ছেলে হত্যার বিচার হবে

news-image

নিহত প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম ফজলুল হক হত্যাকা-ের পর থেকেই বলে আসছেন তিনি তার সন্তানের হত্যাকারীদের বিচার চান না। তিনি চান সমাজ ও রাজনীতিতে শুভ বুদ্ধির উদয় হোক। রোববার যখন তিনি তার ছেলেকে কবর দিয়ে আসলেন তারপরই তাকে জিজ্ঞাসা করা হয় ‘কেন তিনি এ হত্যার বিচার চান না?’
জবাবে ফজলুল হক বলেন, আমাদের এখানে একপক্ষ ধর্ম নিরপেক্ষতার দাবিদার। আরেক পক্ষ রাষ্ট্র উপস্থিতির দাবিদার। দুই পক্ষের রাজনীতি রাষ্ট্রকে সর্বনাশের দিকে নিচ্ছে। এই জায়গাটিতে শুভ বুদ্ধির উদয় হোক এবং শুভ বুদ্ধির উদয়ের লক্ষণ ও চেষ্টা যদি দেখা যায়, তাহলে আমার ছেলের বিচার হবে। কিন্তু কোর্টে ফাঁসি, জেল দিয়ে এগুলোতে আমার আস্থা নেই। কারণ আমাদের জাতীয় জীবনের সমস্যা এত গভীর যে শুধু জেল, জুলুম, বিচার এগুলো দিয়ে হবে না।
শুভ বুদ্ধির উদয়ের কথা উল্লেখ করে ফজলুল হক বলেন, শুভ বুদ্ধির উদয় হোক এর দৃষ্টান্ত ইতিহাসে আছে। একটি সংকটকালীন সময়ে অল্পকিছু লোক শুভ বুদ্ধি ও বিবেক নিয়ে দাঁড়ায় এবং তারা সব ধরনের সামাজিক, রাজনৈতিক বিদ্বেষ মোকাবেলা এবং ক্ষয়ক্ষতির স্বীকার করে সামনের দিকে এগিয়ে যাবে। প্রথমে অল্প কিছু লোকের আত্মপ্রকাশ এবং বিবেকবান ও চিন্তাশীলযোগ্য হলে শুভ বুদ্ধির উদয় হবে।
ফজলুল হক আরো বলেন, বর্তমান আমাদের রাজনীতিতে গণতন্ত্র নেই। কিন্তু আমি এই ধরনের রাজনীতির কথা বলছি না। যে রাজনীতিতে গণতন্ত্র, সমাজতন্ত্র আছে সেই আদর্শ অবলম্বন করে একটি রাজনৈতিক শক্তি গড়ে উঠবে। দল গঠনের কঠিন কঠোর একটি পরিস্থিতির মধ্য দিয়ে সেই নতুন রাজনীতি দেখা দিতে পারে। এই নতুন রাজনীতি দেখা না দেওয়া পর্যন্ত বর্তমানে যে রকম চলছে সে রকমই চলবে।
আমি যে রাজনীতি চাচ্ছি সেটি যদিও এখন বাস্তবসম্মত নয়। কিন্তু সবাই একদিন এই বাস্তবসম্মত রাজনীতি চাইবে। সেই জন্যই আমি লিখি, কথা বলি। এবং লেখা ও কথা বলার জন্য আমাকে অনেক ক্ষয়ক্ষতি সহ্য করতে হয়।

 


বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা