,

জগৎসারে মুক্তিযোদ্ধার বাড়িসহ ৭ টি বাড়িতে হামলা,ভাঙ্গচুর-লুটপাট,আহত-৫

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জগৎসার গ্রামে এক মুক্তিযোদ্ধার বাড়িসহ কয়েকটি ঘরবাড়ি ভাঙ্গচুর করেছে সন্ত্রাসীরা। এসময় আহত হয়েছে ৫ জন। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা মফিজ খান এডভোকেট মোনায়েম খান,নূর খা, মনির খা,ইউনুছ খা, ইকবাল খা ও হেলাল খা এর বাড়িতে দেশীয় অস্ত্রসস্ত্র সজ্জিত এক দল সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীদের মারধোরে আহত হয় ৫ জন। তারা হচ্ছে সুলতান আহমেদ খান(৮০),আলী নেওয়াজ খান(৭০).নূর খান (৫৫) ইকবাল খান (৪০) ও হাসনা বেগম (৫০)। সন্ত্রাসীরা এডভোকেট মোনায়েম খানের ডুপ্লেক্স বাড়িতে ঢুকে প্রত্যেকটি ঘরে ব্যাপক ভাঙ্গচুর করে। পরে আগুন ধরিয়ে দেয়। ঘর থেকে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নেয় হামলাকারীরা। মুক্তিযোদ্ধা সুমন খান জানান- কাসেম আলী, আবু সায়েদ,মহব্বত আলী,চান মিয়া,খোকন,হামদু ও মলাই এ হামলার নেতৃত্ব দেয়। তাদের সাথে আরো শ-দেড়শ সন্ত্রাসী ছিলো। সুমন জানান- মুক্তিযোদ্ধা মফিজ খানের নামে একটি তোরণ করায় গত মে মাসে সন্ত্রাসীরা তোরণটি ভাঙ্গচুর করে। এ ঘটনায় মামলা হলে তারা মামলা উঠিয়ে নেয়ার জন্যে হুমকী দিতে থাকে। মোনায়েম খার ঘর থেকে নগদ আড়াইলাখ টাকা ও ২৫/৩০ ভরি স্বর্নালংকার লুট করে নেয়া হয়। আহত ৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তির পর ২ জনকে ঢাকায় প্রেরন করা হয়। 

 

  

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা