,

সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শান্তিনগরে মালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সোয়া ৭টায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম-পরিচায় জানা যায়নি। এ ঘটনায় আহত সাগর (১৮), নাসির (৪৫) ও শাহনেওয়াজকে (২৭) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করতে শুরু করে। এতে প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। 
পুলিশ ও স্থানীয়রা জানান, সরাইল বিশ্বরোড মোড় থেকে ৬ জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে আশুগঞ্জের দিকে যাওয়ার পথে আজ সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে। পথিমধ্যে মহাসড়কের শান্তিনগর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী একটি পাথরবাহী ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এ সময় সিএনজিতে সামনের আসনে বসে থাকা এক ব্যক্তি রাস্তায় ছিটকে পড়লে তিনি ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সিএনজিতে থাকা অপর তিন যাত্রী গুরুতর আহত হন।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন ভূইয়া দুর্ঘটনার জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তিনি আরো জানান, মহাসড়ক থেকে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়ায় রাত সোয়া ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা