,

কসবায় ভয়াবহ অগ্নিকান্ড : ২৬ টি দোকানসহ ৫ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মবাড়িয়ার কসবায় গত শনিবার দিবাগত রাত ২টায় ঐতিহ্যবাহী কুটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২৬ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার সম্পদ ভস্মিভূত হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কাপড়, মুদি, ঔষধ, মোবাইল, পিয়াজের আড়ত, গার্মেন্টস ও সেলুনের দোকান। 
বাজারের মুদিমাল ব্যবসায়ী জালাল মিয়া জানান, রাত ২ টায় বাজারের ব্যবসায়ী অমূল্য সাহার মুদি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাজারের আশপাশ্বের দোকানে ছড়িয়ে পড়ে। প্রকম্পিত আগুনে বাজারের ব্যবসায়ীরা দিক বিদিক ছুটাছুটি করতে থাকে। রাত প্রায় সোয়া ৩ টায় কুমিল্লার মুরাদনগর, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কসবা কুটি ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট এসে বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। 
কুটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম জিতু জানান, অমূল্য সাহার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।  আগুনে ২৪ টি দোকানের প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে বলে তিনি জানান। 
কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (সাধারন) শাহিন সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) বিলকিস বেগম, কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক এম.জি হাক্কানী, কসবা উপজেলা ছাত্রলীগ সভাপতি এমরান উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারন সম্পাদক মনির হোসেন, সাবেক যুবলীগ সাধারন সম্পাদক আবু জাহের, কুটি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ছায়েদুর রহমান স্বপন, সাধারন সম্পাদক মোখলেছুর রহমান লিটন কুটি বাজার ঘটনাস্থল পরিদর্শন করেন। 
উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া জানান, আগুনে ২৬ টি দোকান পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় ৫ কোটি টাকার সম্পদ ভস্মিভূত হয়ে যায়। কুটি বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মোখলেছুর রহমান লিটন জানান গত শনিবার দিবাগত রাত আড়াইটায় কুটি বাজারের মুদিমাল ব্যবসায়ী অমূল্য সাহার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে কুটি বাজারের দক্ষিণ গলিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ২৬ টি দোকানের প্রায় ৫ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। 
কসবা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী জানান, কুটি বাজারের মুদি ব্যবসায়ী অমূল্য সাহার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ২৬ টি দোকান সহ ১ কোটি ৫৬  লক্ষ টাকার সম্পদ পুড়ে গেছে।
কুটি ফায়ার সার্ভিস ষ্টেশন লিডার মোঃ নজরুল ইসলাম জানান রাত ৩ টা ১৬ মিনিটে কুটি বাাজরে আগুন লাগার সংবাদ পান। সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালাই। কিছুক্ষনের মধ্যে কুমিল্লার মুরাদনগর, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া ৪ টি ফায়ার সার্ভিস ইউনিটের দমকল কর্মীরা প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলাম জানান, গত শনিবার দিবাগত রাত ৩ টায় কুটি বাজারে আগুনে ২৬ টি দোকান পুড়ে যায়। এতে ১ কোটি ৫৬ লক্ষ টাকার সম্পদ পুড়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা